নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   বিপুল পরিমান ইয়াবাসহ কক্সবাজারের মাদক ব্যবসায়ী বন্দরে গ্রেফতার
গ্রেফতার / বিপুল পরিমান ইয়াবাসহ কক্সবাজারের মাদক ব্যবসায়ী বন্দরে গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ৮ হাজার ৮ ‘শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ কায়ুম রায়হান (২০)কে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কায়ুম রায়হান সুদূর কক্সবাজার জেলার টেকনাফ থানার লাফারঘোনা এলাকার হাফেজ উল্লাহ মিয়ার ছেলে।

ধৃতকে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।  এর আগে গত বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৭টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের  লাঙ্গলবন্দ ফুটওভার ব্রীজের নিচে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় কামতাল তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

যার মামলা নং- ৯(১১)২৪।এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মো: শহিদুল ইসলাম জানান, গত বুধবার সন্ধ্যায় আমিসহ আমার ফোর্স বনলতা পাম্পের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজার জেলার এক মাদক কারবারি বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে অন্যত্র স্থানে  যাওয়ার জন্য লাঙ্গলবন্ধ ফুটওভার ব্রীজের নিচে অবস্থান করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে এসে ৮ হাজার ৮’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ কায়ুম রায়হানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...