নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   সংস্কৃতি   ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি-নুরুল ইসলাম, সম্পাদক সোহেল আহমেদ
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি-নুরুল ইসলাম, সম্পাদক সোহেল আহমেদ
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২ নভেম্বর, ২০২২
ফতুল্লা প্রতিবেদকঃ  ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎবসমুখর পরিবেশে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির (২০২২-২০২৪ ইং) দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সোহেল আহমেদ ও ফয়সাল আহমেদ বিপুল ভোটে জয়লাভ করেছেন। মঙ্গলবার ( ১ নভেম্বর ) ফতুল্লা থানা যুবলীগের অফিসে অনুষ্ঠিত হয়।
সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বাদে বাকী সব কয়টি পদে পার্থীরা ইতিপুর্বে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক পদে সাবেক সাধারন সম্পাদক সোহেল আহমেদ ও খোকন প্রধান এবং সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ফয়সাল আহমেদ এবং মো.জুয়েল হোসেন প্রতিদ্বন্ধিতা করেন। মোট ২০টি ভোটের মধ্যে ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এ নির্বাচনে সাধারন সম্পাদক পদে সোহেল আহমেদ ভোট পান ১৩টি আর প্রতিদ্বন্ধী খোকন প্রধান ভোট পান ৫টি। সাংগঠনিক সম্পাদক পদে মো.ফয়সাল আহমেদ ভোট পান ১৩টি,প্রতিদ্বন্ধী মো.জুয়েল হোসেন পান মাত্র ৫টি।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মো.বিল্লাল হোসেন রবিন। সহকারী নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন দৈনিক অগ্রবানী পত্রিকার প্রকাশক মো.হারুনুর রশিদ স্বপন চেীধুরী এবং দৈনিক ভোরের কথা পত্রিকার সম্পাদক মো.আরিফুজ্জামান আরিফ।
নির্বাচনে মোট ১৯টি ভোট সংগৃহিত হয়। এর মধ্যে ১টি ভোট বাতিল হয়। পরে ফলাফল ঘোষনা করেন জেলা আওয়ামীলেিগর সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী।
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ীরা হলেন,সভাপতি মো.নুরুল ইসলাম নুরু,সিনিয়র সহ-সভাপতি সৈয়দ গোলাম সবুজ,সহ-সভাপতি মিল্টন চৌধুরী,যুগ্ম সম্পাদক রনি কুমার দাস,সহ-সম্পাদক শফিকুল ইসলাম শফিক,কোষাধ্যক্ষ মো.আলআমিন চৌধুরী,,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লিজা আক্তার, প্রচার সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ রাসেল,দপ্তর সম্পাদক সোনালী আক্তার,কার্যকরী সদস্য উত্তর কুমার সাহা,কামরুল ইসলাম অপু ও হাজি মোতালেব চৌধুরী।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...