নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   না.গঞ্জ থেকে সকল রুটে বাসভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল
বাস ভাড়া না কমালে ১৭ তারিখ হরতাল / না.গঞ্জ থেকে সকল রুটে বাসভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৪৫ টাকা, ছাত্রদের বাস ভাড়া অর্ধেক করার দাবিতে মশাল মিছিল করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতৃবৃন্দ। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বঙ্গবন্ধু রোডে মশাল মিছিলটি বের হয়।

মিছিলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৪৫ টাকা, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর, বিআরটিসি এসি বাস ভাড়া ৬০ টাকা ও বেসরকারি বাস ভাড়া ৬৫ টাকা এবং নারায়ণগঞ্জ থেকে সকল রুটে বাসের ভাড়া যৌক্তিক হারে কমানোর দাবি জানানো হয়। সেই সাথে মিছিলে নেতৃবৃন্দকে ‘বাসের ভাড়া না কমালে ১৭ তারিখ হরতাল’ স্লোগান দিতে দেখা যায়।
মিছিলের পূর্বে চাষাড়া শহীদ মিনারে সমাবেশ করেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সদস্যরা।
এসময় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম‘র আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, মানুষের আন্দোলন-সংগ্রামে বিজয় এসেছে। কিন্তু এই মাফিয়াদের উৎখাত করা যায় নাই। গডফাদারদের চলে যাওয়া পর যারা আছেন, এরা নামধারী বাস মালিক। এরা চাঁদাবাজ, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্র্রয়োজন। প্রশাসন টালবাহানার মধ্য দিয়ে, কাল ক্ষেপন করে তারা আমাদের দাবিগুলো পাশ কাটিয়ে যাচ্ছে। আমরা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বলেছি, আগামী পনের তারিখের মধ্যে এই দাবি মানা না হয়, সতের তারিখ নারায়ণগঞ্জ শহরে মানুষ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করবে। আমাদের দাবি আদায় করেই আমরা মাঠ ছাড়বো।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...