নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   নিরীহ যুবককে আটক করে হত্যা মামলায় চালান
নিরীহ যুবককে আটক করে হত্যা মামলায় চালান
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

সোনারগাঁ প্রতিবেদকঃ সোনারগাঁ থানা পুলিশ মধ্যরাতে বাড়ী থেকে এক যুবককে তুলে এনে হত্যা মামলায় চালান দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোনারগাঁ থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের কোন মামলায় ওই যুবক আবুল বাদশার নাম না থাকলেও স্থানীয় এক বিএনপির ইন্ধনে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন তার পরিবার।

রবিবার সন্ধ্যায় সোনারগাঁ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আবুল বাদশার পরিবার এ অভিযোগ করেন।
আবুল বাদশার বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ না থাকলেও কেন তাকে গ্রেপ্তার করা হলো এবং হত্যা মামলায় চালান দেয়া হলো এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী সাংবাদিকদের জানান, আবুল বাশার সক্রিয় আওয়ামীলীগ কর্মী তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আবুল বাদশার স্ত্রী  চম্পা আক্তার জানান, আমার স্বামী বহু পূর্বে শ্রমিকলীগের সাথে জড়িত ছিলেন।
বেশ কয়েক বছর যাবত কোন ধরনের রাজনীতির সাথে যুক্ত নয়। তবু শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে আমার স্বামীকে হত্যা মামলায় ফাসানো হয়েছে। ২২ আগষ্ট সোনারগাঁ থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলেও ওই মামলায় আসামী হিসেবে তার কোন নাম নেই।
আবুল বাদশার বোন শামসুন্নাহার জানান, যে মামলায় আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে ওই মামলার বাদী আমার ভাইকে চিনে না। এমন কি ওই মামলার ঘটনার সাথে সে কোন ভাবেই জড়িত নয়। আমাদের সাথে শত্রুতাবশত এ কাজ করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...