নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের অভিযোগ
অভিযোগ / সোনারগাঁয়ে ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের অভিযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

সোনারগাঁও প্রতিবেদকঃ সোনারগাঁয়ে জাহিদুল ইসলাম স্বপন নামের এক জমি ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে।  ছেলে বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত থাকলেও বাবাকে দেয়া হয়েছে একাধিক মামলা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় উদ্দেশ্যমূলকভাবে নারায়ণগঞ্জের ফতুল্লা ও ঢাকার যাত্রাবাড়ি থানায় তার নাম দেয়া হয়েছে বলে জানান স্বপনের স্ত্রী তানিয়া সুলতানা। তার এ মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। রবিবার দুপুরে সোনারগাঁও প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী জাহিদুল ইসলাম স্বপনের স্ত্রী তানিয়া সুলতানা ও ছেলে তারিকুল ইসলাম জাওয়াদ বলেন, জাহিদুল ইসলাম স্বপন সোনারগাঁয়ের বাসিন্দা ও একজন জমি ব্যবসায়ী। ২০১৮ সালে একটি কোম্পানির পক্ষ হয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সোনারগাঁ থানার সাবেক ওসি মোরশেদ আলম ও এস আই সাধন চন্দ্র বসাক জাহিদুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে নির্যাতন করেন। নির্যাতনের ঘটনায় সেই ওসি ও এস আইয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলে তারা কারাভোগ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে ওসি ও এস আই সেসময় ব্যবসায়ী স্বপনকে হুমকি দিয়ে বলেছিলেন যে, দেশের বিভিন্ন থানায় স্বপনের নামে মামলা দিয়ে জেল খাটাবে। তারই জেরে ওসি মোরশেদ আলম ও এস আই সাধন চন্দ্র বসাক ক্ষমতার অপব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফতুল্লা (মামলা নং-২০ (৮) ২৪) ও যাত্রাবাড়ি থানায় (মামলা নং-৪১ (১০) ২৪) স্বপনকে আসামী হিসেবে অন্তর্ভূক্ত করে দেয়। পরে র‌্যাব সদস্যদের দিয়ে গ্রেপ্তার করিয়ে আদালতে পাঠায়। বর্তমানে তিনি জেল হাজতে আছেন।
অথচ ব্যবসায়ী জাহিদুল ইসলাম স্বপন নিজের ছেলেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ার জন্য উদ্বুদ্ধ করেন। সে সক্রিয়ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলেও পিতা স্বপন এখন মিথ্যা মামলায় জেল খাটছেন।
স্বপনের স্ত্রী তানিয়া সুলতানা আরো জানান, স্বপনকে গ্রেপ্তার করার খবর শুনে তার মা ব্রেন স্টোক করে বর্তমানে আইসিইউতে ভর্তি আছেন। গ্রেপ্তার হওয়া স্বপনও একজন অসুস্থ্য মানুষ। তাই এই সমস্ত মিথ্যা মামলা থেকে নিরপরাধ ব্যবসায়ী স্বপনের অব্যাহতি ও জেল থেকে মুক্তি দাবী করছি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...