নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ১২ দিনেও সন্ধান মেলেনি মিছিল থেকে হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী ইলিয়াস 
নিখোঁজ / ১২ দিনেও সন্ধান মেলেনি মিছিল থেকে হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী ইলিয়াস 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি’র মিছিল থেকে হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী ইলিয়াস (৩২) এর সন্ধান মিলেনি ১২ দিনেও। ইলিয়াস গত ৩১শে অক্টোবর বিকেল বেলা এলাকার  লোকজনের সাথে আড়াইহাজার উপজেলা সদরে বিএনপির একটি মিছিলে গিয়ে হারিয়ে গেলে  অদ্যাবধি তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

ইলিয়াসের বাবা হাইজাদী ইউনিয়নের হাইজাদি গ্রামের দরিদ্র শ্রমজীবী মানুষ  আবু সাঈদ কান্না জড়িত কন্ঠে বলেন, ইলিয়াস  আমার বুদ্ধি প্রতিবন্ধী ছেলে। তার স্বাভাবিক কোন জ্ঞান নেই। সে রাজনীতির কিছুই বুঝে না। এলাকাবাসীর সঙ্গে আমাদেরকে কিছু না বলে মিছিলে চলে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। এলাকার অনেকেই তাকে মিছিলে দেখেছে বলে তিনি জানান।আত্মীয়-স্বজনদের বাড়ীসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে বলে তিনি জানান ।
তিনি জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে টিয়া রঙের একটি গেঞ্জি ছিল। ইলিয়াসের মা ও জানান একই কথা।  তারা তাদের  হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে খুঁজে পেতে একটি মোবাইল নম্বর দিয়েছেন। নম্বরটি হলো ০১৯২৪৩৭০৮২৩। হারিয়ে যাওয়া ইলিয়াসকে খুঁজে পেলে তার সাথে যোগাযোগ করার জন্য সহৃদয়বান ব্যক্তিদের কে অনুরোধ করেছেন তার পিতা আবু সাঈদ। আবু সাঈদ জানান এ ব্যাপারে আমি থানায় কোন লিখিত অভিযোগ বা সাধারণ ডায়রি দায়ের করিনি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...