নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   অটো চাপায় শিশু শিক্ষার্থী নয়ন তারা নিহত
দুর্ঘটনা / অটো চাপায় শিশু শিক্ষার্থী নয়ন তারা নিহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে অটোরিক্সার চাপা পরে আয়েশা আক্তার ওরফে নয়ন তারা (৪) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।  মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বন্দর উপজেলার বাজুরবাগ পাকা রাস্তাস্থ  বাতেন মিয়ার বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।  নিহত শিশু শিক্ষার্থী আয়শা আক্তার ওরফে নয়ন তারা বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পিচকামতাল গ্রামের রাজু মিয়ার মেয়ে। ওই সময় স্থানীয় জনতা র্দূঘটনাস্থল থেকে ঘাতক অটোরিক্সা চালক মাহমুদকে আটক করেছে।

আটককৃত অটোচালক মাহমুদ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ এলাকার জালাল মিয়ার ছেলে।  এলাকাবাসী অভিযোগ বেপরোয়া গতিতে অটোরিক্সা  চালানোর কারণে শিশু শিক্ষার্থী আয়েশা আক্তারের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাঙ্গলবন্দ বাজার এলাকায় অবস্থিত  ইকরা কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রণির শিক্ষার্থী নয়ন তারা।  মঙ্গলবার  বেলা সাড়ে ১১ টার দিকে স্কুল ছুটি শেষে হেঁটে নানা বাড়িতে যাওয়ার পথে পিচকামতাল-বাজুরবাগ পাকা রাস্তা বাতেন মিয়ার সামনে পৌঁছালে পেছন দিকে দিয়ে  দ্রুত গতিতে একটি অটোরিকশা ধাক্কা দেয়।
এসময় শিশু শিক্ষার্থী ছিটকে রাস্তার পাশে বাউন্ডি দেয়ালে লেগে গুরুত্বর আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে  অটো চালক  মাহমুদ মিয়াকে আটক করে রেখেছে এলাকাবাসী। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...