নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   চাঁদা না দেওয়ায় সড়কে মাটি ভরাট কাজ বন্ধ করে ইউপি সদস্যের স্বামীকে পিটিয়ে আহত
সন্ত্রাসী হামলা / চাঁদা না দেওয়ায় সড়কে মাটি ভরাট কাজ বন্ধ করে ইউপি সদস্যের স্বামীকে পিটিয়ে আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না পেয়ে চাঁদাবাজরা সরকারি রাস্তায় মাটি ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় চাঁদাবাজরা সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের স্বামী  শাহিন হোসেন (৪০) কে পিটিয়ে আহত করেছে বলেও অভিযোগ উঠেছে। গত সোমবার বিকেলে উপজেলার গাবতলী খালপার এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় শাহিন হোসেন বাদী হয়ে  সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেন।

শাহিন হোসেন জানান, তার স্ত্রী নাদিয়া নূর জামপুর ইউনিয়ন পরিষদের ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য। তার স্ত্রী নাদিয়া গাবতলী খালপাড় এলাকায় সরকারি রাস্তা নির্মাণের জন্য মাটি ভরাট করছিল। শাহীন হোসেন সেই কাজের তত্ত্বাবধান করে আসছেন। স্থানীয় চাঁদাবাজ ফরহাদ, শাহিন, রাব্বিসহ অজ্ঞাত ৭/৮ জন মিলে নাদিয়া নূর এর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১১ নভেম্বর বিকেলে চাঁদাবাজরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে  এসে পুনরায় শাহিনের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। শাহীন চাঁদা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজরা তাকে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করে।
এ সময় চাঁদাবাজরা শাহিনের বুকের উপর পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি ধমকি দিতে থাকে। এ সময় প্রতিবেশী বাদল শাহীনকে বাঁচাতে এগিয়ে আসলে চাঁদাবাজরা তাকেও এলোপাথারি ভাবে পিটিয়ে হতে পারে। ওর স্থানীয় তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপক্ষে ভর্তি করান।
এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারি বলেন,এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত ব্যবস্থা নেওয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...