নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে সৎ ভাইদের সন্ত্রাসী হামলায় বৃদ্ধা মা ও গ্রাম পুলিশ বোন আহত
হামলা / বন্দরে সৎ ভাইদের সন্ত্রাসী হামলায় বৃদ্ধা মা ও গ্রাম পুলিশ বোন আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে সৎ ভাইদের সন্ত্রাসী হামলায় বৃদ্ধা মা ও গ্রাম পুলিশ বোন  আহতের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

 এ ঘটনায় আহত বোন ভূক্তভোগী গ্রাম পুলিশ জোসনা বক্স বাদী হয়ে গত রোববার (১৬ নভেম্বর)  হামলাকারি মিজানুর ও সেকান্দারসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন ।

এর আগে গত ২৭ অক্টোবর দুপুর ১২টায় বন্দর উপজেলার  মুছাপুর তাজপুর এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে,  বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের তাজপুর এলাকার জীবন মিস্ত্রি মেয়ে জোসনা বক্স তার নিজ ভূমিতে একতলা বিল্ডিং তৈরি  করে বসবাস করে আসছিল। তারেই সৎ ভাই মিজানুর তার স্ত্রী আরবিন বেগম এবং বড় সৎ ভাই সেকেন্দারসহ অজ্ঞাত নামা ২/৩ জন মহিলা গ্রাম পুলিশ জোসনা বক্স বসত বাড়ি দখল নেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে  তাকে  শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করে আসছে। উল্লেখিত সৎ ভাইদের গাছের  ডালপালা জোসনা বেগমের বাড়ি ছাদের উপর পরে খাকার কারনে ছাদ ড্যামেজসহ তার নিজ বাড়ি দেওয়ালে আস্তরের কাজ করতে বাধা প্রদান করে আসছিল।
এর ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর দুপুরে  বাড়ির রাস্তার সামনে নারী গ্রাম পুলিশ জোসনা বেগমকে দেখতে পেয়ে উল্লেখিত সৎভাইয়েরা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। ওই সময় নারী গ্রাম পুলিশ ও তার মা হালিমা বেগম প্রতিবাদ করলে ওই সময় সৎভাই মিজানুর ও তার স্ত্রী আরবিন ও সৎভাই সেকান্দারসহ অজ্ঞাত নামা ২/৩ জন ক্ষিপ্ত হয়ে এলোপাথারী ভাবে কিল,ঘুষিসহ লাঠিসোটা দিয়ে পিটিয়ে নিলাফুলা জখম করে ঘরের দরজা ও টিনের বেড়া ভাংচুর করে ৬ হাজার টাকা ক্ষতিসাধন করে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...