নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   এক মাদক ব্যবসায়ী সহ ১২ ডাকাতি মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার 
গ্রেফতার / এক মাদক ব্যবসায়ী সহ ১২ ডাকাতি মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ  ১৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ মাহবুব (৫২) ও ১২টি ডাকাতি মামলার আসামি মো. কবির (৩৯) কে পৃথক পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। তাদেরকে সোমবার দিবাগত রাতে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাত কবিরের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার খাগকান্দা ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র মো. কবির ১২ টি ডাকাতি মামলার আসামি। তাছাড়া তাকে ফরিদপুর কোতোয়ালি থানার একটি ডাকাতি মামলায় গ্রেফতার করে ফরিদপুর কোর্ট হাজতে রাখলে গত ৫ আগস্ট সে কোর্টের গেট ভেঙে পালিয়ে যায়।
তার নামে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ও রয়েছে বলে পুলিশ জানায়। অপরদিকে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের  নরিংদি এলাকার আজগরের ছেলে মাদক ব্যবসায়ী মো. মাহাবুব (৫২)কে একই রাতে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশ।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, গ্রেফতারকৃত দুজনকেই মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...