নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ধর্ষণ / বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালা পাহাড়িয়া ইউনিয়নে বিবির কান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের কলেজ ছাত্রী (১৮) এর সাথে পাশের বাড়ির জমির আলীর ছেলে আকাশ (২০) এর সাথে দেড় বছরের প্রেম চলছিল।
এর মাঝে ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। বারবার আকাশকে বিয়ের চাপ প্রয়োগ করা হলেও সে বিয়েতে রাজি না হওয়ায় ওই ছাত্রীর পরিবার তিন মাস পূর্বে তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর আকাশ বেপরোয়া হয়ে ওঠে মেয়েটির স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য সে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করে।
সে ভিকটিমকে বলে স্বামীকে ডিভোর্স দিলে সে তাকে বিয়ে করবে অবশেষে আকাশের হুমকি ধামকির কারণে এবং বিয়ের আশ্বাস পেয়ে মেয়েটি তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়। গত ১৬ ই নভেম্বর মেয়েটির বাড়িতে কেউ না থাকায় ফাঁকা বাড়ি পেয়ে আকাশ রাত ০৮ ঘটিকার দিকে ওই মেয়ের ঘরে প্রবেশ করে তাকে কুপ্রস্তাব দেয়। তখন মেয়েটি তাকে বিয়ে করার চাপ প্রয়োগ করলে তার মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার ১৯ নভেম্বর বিকেলে ধর্ষিতা নিজে বাদী হয়ে হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার সততা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া চলছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...