নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   নারী সন্তান নিয়ে আগুনে আত্মহত্যার চেষ্টার আসল রহস্য বেড়িয়ে এলো ! 
নারী সন্তান নিয়ে আগুনে আত্মহত্যার চেষ্টার আসল রহস্য বেড়িয়ে এলো ! 
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২ নভেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন শিরিন খান নামের এক নারী। ওই নারী নারায়ণগঞ্জের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনার পেছনে রয়েছে জমি নিয়ে বিরোধ। তবে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা হান্নান সাউদের পরিবার অভিযোগ অস্বীকার করেছেন।
শনিবার সন্ধ্যায় সরেজমিনে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বারগাঁও এবং রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় গিয়ে এ নিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা হয়। বসতবাড়ি থেকে উচ্ছেদ হওয়ার অভিযোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঘুমের ওষুধ সেবন করে দুই সন্তানসহ শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে শিরিন খান আত্মহত্যার চেষ্টা করেন। তবে আগুন দেওয়ার আগেই পুলিশ তাদের হেফাজতে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ বরপা এলাকার জুনায়েদ আহমেদ খানের স্ত্রী শিরিন খান (৩৫)। তিনি মেয়ে শারমিন খান (১৬) ও ছেলে জহির খানকে (১০) নিয়ে শনিবার বেলা সাড়ে ১০টার দিকে এমন কান্ড ঘটান। ভুক্তভোগী শিরিন খানের নিজ বাড়িতে গিয়ে দেখা যায়, বিবাদমান জমির ওপর দোতলা বাড়ি রয়েছে শিরিন খানের। সেখানে পুরো পরিবারই বর্তমানে বসবাস করছে।
শিরিন খানের বাবা মোতালেব (৭২) জানান, ১০ বছর আগে আমার মেয়ে ও মেয়ের জামাই সাদিপুরের বারগাঁও এলাকায় ৬ শতাংশ জমি কিনেছে জহিরুল হক জয় (প্রবাসী) নামের এক ব্যক্তির কাছ থেকে। কিন্তু জমির পাওয়ার (পাওয়ার অব অ্যাটর্নি) হান্নান সাউদের কাছে ছিল। জহিরুল হক ব্যাংক থেকে অনেক টাকা লোন নেয়। ছয় মাস আগে ব্যাংক থেকে চাপ দিলে বিষয়টি নিয়ে সুরাহা করতে দেন–দরবার শুরু হয়।
শিরিন খান সন্তানদেরসহ ঘুমের ওষুধ সেবন বিষয়ে জানতে চাইলে মোতালেব আরও বলেন, আমার নাতি অসুস্থ না, সে সুস্থ। আর হান্নান সাউদ আমার মেয়ের বাড়ি দখল বা ভাঙচুর কিছুই করেনি। জায়গা দখল করতেও চায়নি হান্নান। মূলত আগামী ২ নভেম্বর মেয়ে ওমরা হজ্বে যেতে চায়। তার আগেই মেয়ে চেয়েছিল ঝামেলা শেষ করতে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রুপগঞ্জের বরপা এলাকার বাসিন্দা ও স্থানীয় তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি হান্নান সাউদের ছেলে ইউসুফ সাউদ (৩৯) বলেন, আমার বাবা জায়গার ব্যবসা করতো। জহিরুলের কাছ থেকে জায়গা পেয়ে নিজে তিনি শিরিনের কাছে জায়গা বিক্রি করেন ১০ বছর আগে। ছয়মাস আগে বেসিক ব্যাংক কাওরান বাজার শাখা থেকে খবর আসে এই জায়গার ওপর ঋণখেলাপি আছে। আমার বাবা তো এই বিষয়ে কিছুই জানতো না। পরে স্থানীয়ভাবে সালিসে বসে জানা যায়, জহিরুল হক জয় এই জায়গাসহ অন্তত ছয়টি জায়গার ওপর ৩ কোটি ৭০ লাখ টাকা লোন নিয়ে বিদেশে চলে গেছে। মাঝে ফেঁসে যায় আমার বাবা।
ইউসুফ সাউদ আরও বলেন, দুই মাস আগে এই বিষয়ে সালিস বসলে আমার বাবা বলেন এটা সমাধান করা যাবে, কিন্তু আমাকে সময় দিতে হবে। কারণ ব্যাংক ছয়টা জমির মালিককে একসঙ্গে বসিয়ে সমস্যার সমাধান করতে বলেছে। কিন্তু শিরিন খান সময় না দিয়ে বারবার পুলিশ ডাকে। গত ২০ অক্টোবর তালতলা তদন্ত কেন্দ্রে সে একটা মিথ্যা অভিযোগও দিয়েছিল। এই ঘটনায় পুলিশ এসে বলেছিল জায়গা জমির বিষয় আপনারা আদালতের মাধ্যমে সমাধান করেন। কিন্তু সে এসব মানতেই চায় না। গত শুক্রবার তদন্ত কেন্দ্রে পুলিশের সামনে আমার বাবা শিরিনকে বলেছে তোমার যদি জায়গা নিয়ে সমস্যা থাকে তাহলে জায়গা আমার কাছে বিক্রি করে দাও। আমিই এই সমস্যা মোকাবেলা করব। শনিবার বেলা ৩টায় এটা নিয়ে বসার কথা ছিল। কিন্তু সে তো আরেক কান্ড ঘটিয়ে বসলো।
এই বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান বলেন, শিরিন খান নামের ওই নারী আমাদের কাছে অভিযোগ দিয়েছিল। সেটা সমাধানের আগেই সে আত্মহত্যার চেষ্টা করেছে। তাছাড়া তার বাবাই বলছে এমন কিছু ঘটেনি। যেটা ঘটেছে সেটা আদালতের মাধ্যমেই সমাধানের পরামর্শ দেওয়া হয়েছিল, এ বিষয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...