নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি
অগ্নিকান্ড / আড়াইহাজারে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) ভোরে গোপালদী বাজার সিএনজি পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনের খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সর ২ ইউনিট ও আড়াইহাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সর ২ ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বিথী ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় আগুনে সাইদুল টেক্সটাইল, জলিল টেক্সটাইল, আলমগীর টেক্সটাইলের আংশিক, ২ টি ওয়ার্কশপ কারখানা যার মালিক রিপন ও ফজলু, সুনিলের আলমারী তৈরির কারখানা, মটর মেরামতের কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই হাসান মাতাব্বর এর সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনের ক্ষয়ক্ষতির তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে ব্যবসায়ীদের দাবী আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাধবদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. হাদিউল বলেন, বিকট শব্দের মধ্য দিয়ে আগুনের সূত্রপাত ঘটে। এটা গ্যাস না বিদ্যুতের শর্টসার্কিট থেকে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুন লাগার খবর পাওয়ার সাথে আমাদের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ছুটে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...