নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   পিস্তল ও মাদক উদ্ধার এক ডাকাত মাদক ব্যবসায়িসহ ৩ জন গ্রেফতার
গ্রেফতার / পিস্তল ও মাদক উদ্ধার এক ডাকাত মাদক ব্যবসায়িসহ ৩ জন গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ৬ কেজি গাঁজাসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদেরকে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপর দিকে সেনাবাহিনীর একটি টিম ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার জালাকান্দি  কবরস্থান এলাকা থেকে আবুল কাশেম (৩৫) নামে এক কুখ্যাত ডাকাতকে একটি পিস্তল,

৮ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র সহ আটক করে কবে বৃহস্পতিবার রাতে আড়াইহাজার থানায়  সোপর্দ করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, ভৈরবের কালিপুর এলাকার বারেকের স্ত্রী পান্না বেগম (৫০)। তিনি সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার সোহেলের বাড়ির ভাড়াটিয়া। তার কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। অপরজন হচ্ছেন বি-বাড়িয়া জেলার আখাউড়া সদর এলাকার রহিচ আলীর স্ত্রী শামসুন্নাহার (২৮)। তার কাছ থেকেও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
অপরদিকে বুধবার দিবাগত রাতে উপজেলার ঢাকা টু বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের জালাকান্দি কবরস্থান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মোঃ আবুল কাশেম (৩৫) নামে এক কুখ্যাত ডাকাতকে একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলি সহ আটক করে থানায় সোপর্দ  করেছে সেনাবাহিনীর একটি টিম। পরে সেনাবাহিনী ডাকাত আবুল কাশেমের দেয়া তথ্য অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত আরো কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তাদের সকলকে শুক্রবার  পৃথক পৃথক মামলায় নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...