নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা ও গুলির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
পরিচিতি সভা / রূপগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা ও গুলির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও নয়া দিগন্তের সাংবাদিক মীর শফিকুল ইসলামের উপর অতর্কিত হামলা, গুলি ও নির্যাতনের প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন রূপগঞ্জের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

৩ ডিসেম্বর মঙ্গলবার ১১ টায় রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কেড় ভুলতা গাউছিয়া এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন রূপগঞ্জ প্রেসক্লাব,  রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব,  আড়াইহাজার প্রেসক্লাব, সোনারগাঁ প্রেসক্লাব ও ডেমরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দু।
বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন।
আন্দোলনকারী সাংবাদিকদের দাবি অতি দ্রুত রূপগঞ্জে অবৈধ অস্ত্রধারী এ সকল সন্ত্রাসীদের আটক ও অস্ত্র উদ্ধার করতে হবে। এ সকল অবৈধ অস্ত্র উদ্ধার না হলে তারা এলাকার নিরীহ মানুষের উপর ব্যবহার করবে। তাই এ সকল অবৈধ অস্ত্রধারীদের আইন শৃঙ্খলা বাহিনী যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করতে হবে বলেও দাবী করেন।
এ সময় বক্তব্য দেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলিম ও রূপগঞ্জ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা আলম হোসেন,  রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, যমুনা টিভির সাংবাদিক জয়নাল আবেদীন জয়, ৭১ টিভি সাংবাদিক রিয়াজ খান, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি হারাধন মজুমদার নিউজ ২৪ এর সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক জাহাঙ্গীর মোঃ হানিফ সহ আরো অনেকে। এসময় এলাকার শতশত সাধারন মানুষ  ছাড়াও দুই শতাধিক বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দু মানববন্ধনে অংশ নেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...