নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   কাশীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 
মরদেহ উদ্ধার / কাশীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ কাশীপুর পারহাউজের সামনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ডিসেম্বর) সন্ধ্যায় পারহাউজের সামনে থেকে লাশটি উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

এ বিষয়ে এলাকাবাসীরা জানান, বেশ কয়েকদিন যাবৎ এখানে পাগল অবস্থায় এই লোকটি ছিল তার কোন আত্মীয়-স্বজন খোঁজখবর আমরা পাইনি।

আমরা যে যা পেরেছি তাই তাকে খেতে দিয়েছিলাম। আজ বিকালে মারা যায়। মারা যাওয়ার পর লাশটিকে দেখে আমরা আমাদের এলাকার বিএনপি নেতা সাইদুর রহমান জানায়, তখন তিনি কাশিপুর ১নং ওয়ার্ডের ডালিম মেম্বার সহ এলাকার মুরুব্বীদের সাথে নিয়ে থানায় ফোন দিয়ে পুলিশ আনান।
ফতুল্লা মডেল থানার এসআই বাসার জানান, এলাকার  লোকজন মরদেহ দেখে থানায় খবর দিলে আমরা তাৎক্ষনিক ঘটনা স্থলে গিয়ে দেখতে পাই মধ্যবয়সী একজনের মরদেহ। এলাকাবাসীর কাছে খোঁজখবর নিয়ে জানা গেছে বেশ কয়েকদিন যাবত অজ্ঞাত লোকটি
পাগল অবস্থায় এখানে সেখানে রাতে অবস্থান করত।
আজ বিকালে এখানে মারা যায়। লাশটির পরিচয় সনাক্ত করা যায়নি। আমরা অজ্ঞাত লাশটিকে অত্র এলাকার বিএনপি নেতা সাইদুল ইসলাম ও কাশিপুর ১নং ওয়ার্ড মেম্বার ডালিম এবং এলাকাবাসীর উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা শেষে লাশটির আত্মীয়-স্বজনের কোন খোঁজ না পাওয়া যায় তাহলে বেওয়ারিশ হিসেবে তাকে দাফন দেওয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...