নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির শীতবস্ত্র বিতরণ | জেলার নতুন কমিটি ঘোষনা 
মানবতা / জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির শীতবস্ত্র বিতরণ | জেলার নতুন কমিটি ঘোষনা 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) এর নারায়ণগঞ্জ জেলা শাখা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বাস স্ট্যান্ড এলাকায় সংগঠনটির উদ্ভোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আতিক আজিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক বিচারপতি সিকদার মকবুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর ফজলুল হক রুমন রেজা, নারায়ণগঞ্জ পরিবেশ দপ্তরের উপ পরিচালক এ. এইচ এম রাসেদ, নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আহমেদ, জাপমাস এর নারাণয়গঞ্জ জেলা শাখার নব গঠিত কমিটির সভাপতি আকরাম হোসেনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি সিকদার মকবুল হক বলেন, জুলাই আগস্ট আন্দোলনে যত পরিমান হতাহতের ঘটনা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত। সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সারা দেশের মানুষকে একত্রিত থাকতে হবে। সমাজে অপরাধ প্রবনতা কমিয়ে আনা সহ দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে সিন্ডিকেট ভাংতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও জনসাধারনের সহযোগিতা প্রয়োজন। তাহলেই দেশে মানবাধিকার রক্ষা হবে। মানবাধিকার সংগঠনগুলোকে মানুষের কল্যানে কাজ করতে হবে।

পরে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) এর নারায়ণগঞ্জ জেলা শাখা উদ্বোধন করা হয়। এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। নবগঠিত কমিটি : সভাপতি মোঃ আকরাম হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ কবির হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, মহাসচিব মোহাম্মদ বাদল হোসেন, সাংগঠনিক সচিব মোঃ জাহাঙ্গীর খান, কোষাধক্ষ্য মোঃ হাসিবুর রহমান, দপ্তর সচিব আবদুল রব, আইন বিষয়ক সচিব মোঃ হাফিজুর রহমান মাসুদ, প্রচার সচিব মোঃ ইমরান হোসেন, পরিবেশ বিষয়ক সচিব মোঃ কামাল, মহিলা বিষয়ক সচিব রেহানা পারভিন, সহকারি মহিলা বিষয়ক সচিব মিনারা আক্তার নিগার, নির্বাহী সদস্য মোঃ ফজলে রাব্বি, মোহাম্মদ ফয়সাল আহমেদ, মোঃ আমির হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ সুমন, মোঃ শফিকুল ইসলাম, মোছাঃ আফরোজা বেগম।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...