নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল    |   ফতুল্লায় কলহের জেরে স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রীর আটক   |   আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি   |   বাগবাড়ি সমাজ কল্যান সংঘের উদ্যোগে আশুরা স্মরনে মিলাদ দোয়া   |   সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত   |   আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়   |   ইউপি সদস্য ও ভাগিনার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ   |   তাজিয়া মিছিলে গভীর শোক একাত্ততা প্রকাশ করলেন জাকির খান   |   পবিত্র আশুরা কারবালা স্মরণে তাজিয়া মিছিল ইয়া হোসাইন শোকের মাতম   |   নারায়ণগঞ্জে ২০ টি নিয়োগকারী প্রতিষ্ঠানের অংশ গ্রহনে চাকরী মেলা অনুষ্ঠিত   |   ৭ম শ্রেণি ছাত্রী অপহরণের ঘটনায় ৪ দিনেও সন্ধান  মেলেনি   |   সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনইউজে’র শোক   |   পদ্মা সেতুর রেললাইনের পিলারের নিচে মাটি কেটে নিয়েছে   |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজার বাজারে হাত-পা বেঁধে ৪ দোকানে ডাকাতি
ডাকাতি / আড়াইহাজার বাজারে হাত-পা বেঁধে ৪ দোকানে ডাকাতি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই রাতে ৪টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল আড়াইহাজার পৌর বাজারের পাহারাদারদের হাত-পা বেঁধে চারটি দোকানের তালা কেটে প্রায় ১১ লাখ টাকা লুটে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় ।

দোকান মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই রাতে পাহারাদার সুমনসহ দুজন পাহারাদার বাজারের চালপট্টিতে পাহারা দিচ্ছিল। এ সময় একদল সশস্ত্র ডাকাত বালুবাহী ট্রাক যোগে এসে উভয় পাহারাদারকে হাত পা- বেঁধে ফেলে রেখে চারটি দোকানের তালা কেটে শাহজাহান ষ্টোর থেকে নগদ দুই লাখ, মেসার্স আল আমিন পোল্ট্রি ফিড থেকে ৫ লাখ, লিটন ট্রেডার্স থেকে ৩ লাখ এবং

রাজধানী টেইলার্স থেকে ৫০ হাজার টাকা লুটে নিয়ে গেছে।
তা ছাড়া একই রাতে দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দি নয়াপাড়া
এলাকায় মান্নান ওরফে সাধু মান্নানের বাড়ীতে এবং ঢাকা-
বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ঝাউগড়া নামক স্থানে এক প্রবাস ফেরত যাত্রীর গাড়ী আটকে ডাকাতির ঘটনা ঘটেছে বলে সংবাদ পাওয়া গেছে। এ ব্যাপারে আড়াইহাজার থানা পুলিশ জানায়, আড়াইহাজার
পৌরবাজারের ঘটনাটি একটি চুরির ঘটনা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...