নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   বাংলাবাজারে জাকের পার্টির মিশন সভা ও জলছা মাহফিল অনুষ্ঠিত
মিশন সভা / বাংলাবাজারে জাকের পার্টির মিশন সভা ও জলছা মাহফিল অনুষ্ঠিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাকের পার্টির মহাপবিত্র বিশ্ব উরস শরীফ বিশ্ব ইসলামী মহাসম্মেলন ২০২৫ উপলক্ষে কেন্দ্রীয় দাওয়াতী মিশন সভা ও জলছা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে কাশিপুর বাংলাবাজার কোয়ালিটি মাঠে মিশন সভা ও জলছা মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাকের পার্টির জাতীয় যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম লিটন।ফতুল্লা থানার জাকের পার্টির যুব ফ্রন্টের সহ-সভাপতি দোলন মুন্সীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,

জাকের পার্টির যুব ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জামিল মিজি।মিশন সদস্য হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শেখ জামাল। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...