নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে নাট্যকার ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার আর নেই
শোক সংবাদ / বন্দরে নাট্যকার ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার আর নেই
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরের কৃতি সন্তান বিশিষ্ট নাট্যকার, চলচ্চিত্র ব্যাক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার (৮২) আর নেই। ইন্নালিল্লাহী….. রাজিউন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ৩টায় ঢাকা আগারগাও এর  ষাটফিটস্থ তার নিজ বাস ভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি।

মরহুমের নামাজের জানাযা বৃহস্পতিবার বাদ আছর রাষ্ট্রিয় মর্যাদায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে মরহুমের মৃতদেহ দাফন করা হয়। মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার এর কফিনে পুস্পস্তবক অর্পন করেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান ও বন্দর থানার অফিসার ইনর্চাজ তরিকুল ইসলাম ও বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী নাসিরসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার জীবদ্দশায় বন্দর বিএম ইউনিয়ন ও সরকারি হাজী ইব্রাহিম মডেল  স্কুল এন্ড কলেজে  দীর্ঘ দিন ধরে শিক্ষাকতা করেছেন। এ ছাড়াও তিনি শিক্ষাকতার পাশাপাশি বন্দর সিরাজ দৌল্লা নাট্য দলের উপদেষ্টা হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...