নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   কেন্দ্রীয় কমিটির সাথে বিপিজেএ না.গঞ্জ শাখার নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ
সৌজন্য সাক্ষাৎ / কেন্দ্রীয় কমিটির সাথে বিপিজেএ না.গঞ্জ শাখার নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ ফটো জার্নালিস্টস্ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে নারায়ণগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা। এসময় নবনির্বাচিত নতুন কমিটিকে অনুমোদন পত্র প্রদানসহ তাদের সফলতা কামনা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।গতকাল ঢাকার পুরাতন পল্টনে অবস্থিত এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় কেন্দ্রীয় কমিটির সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা শাখার ২০২৫—২৬ অর্থ বছরের নবনির্বাচিত কমিটির সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী, সহ—সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসান উল রাজীব, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মো. কাইয়ুম খান ও প্রচার সম্পাদক শহিদ হোসেন।


এদিকে, সৌজন্য সাক্ষাৎ শেষ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা বলেন, ‘বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহ কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আশা করি ২০২৫—২৬ অর্থ বছরের জন্য নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাচিত এই কমিটি তাদের কর্মকাণ্ডে আরও বেশি শ্রদ্ধাশীল ও মনোযোগী হয়ে ফটো সাংবাদিকতার মান মর্যাদা অক্ষুন্ন রাখবে। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে এবং ফটো সাংবাদিকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করে সংগঠনের ভাবমূর্তি উন্নত করে এবং সংগঠনকে আরও বেশি গতিশীল ও বেগবান করবে।’
এসময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরাও সংগঠনের ভাবমূর্তি অক্ষুন্ন রাখা এবং ফটোসাংবাদিকদের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার প্রতিশ্রম্নতি ব্যক্ত করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...