নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   লীড নিউজ   ঢাকা শিক্ষা বোর্ড আঃন্ত কলেজ ফুটবলে নারায়ণগঞ্জ কলেজ দুটি ইভেন্টে ছেলে, মেয়ে চ্যাম্পিয়ণ 
এমন গৌরবময় কৃতিত্বে অভিনন্দন / ঢাকা শিক্ষা বোর্ড আঃন্ত কলেজ ফুটবলে নারায়ণগঞ্জ কলেজ দুটি ইভেন্টে ছেলে, মেয়ে চ্যাম্পিয়ণ 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া ফুটবল প্রতিযোগিতায় ঢাকা জোনে নারায়ণগঞ্জ কলেজ ছেলে ও মেয়ে দুটি ইভেন্টে চ্যাম্পিয়ণ হয়েছে। অপদিকে মেয়েদের ভলি বলে চ্যাম্পিয়ন ও ছেলেদের ভলিবলে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জ কলেজ।

নারায়ণগঞ্জের এমন গৌরবময় কৃতিত্ব অর্জন করায় কলেজের কৃতি খেলোয়ার কোচ ও খেলায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জের রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা জানিয়েছেন, কলেজের ছত্রছাত্রীদের এমন গৌরবময় অর্জনে আমরা আনন্দিত। আগামীতেও আমাদের কৃতি খেলোয়াররা এমন ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা আশা করছি।
নারায়ণগঞ্জ কলেজ সূত্র জানিয়েছে,

ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতাযর ঢাকা জোনে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে শুক্রবার সকালে মেয়েদের ফুটবলে এবং বিকেলে ছেলেদের ফুটবলে নারায়ণগঞ্জ কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা ২-০ গোলে গাজীপুর আমজাদ আলী সরকার কলেজের মেয়েদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়।বিকেলে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে মুন্সিগঞ্জ কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ কলেজের ছেলেরা। এর আগে বুধবার মেয়েদের ভলি বলে চ্যাম্পিয়ন ও ছেলেদের ভলিবানে রানার্সআপ হয়েছে নারায়ণগঞ্জ কলেজ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...