নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে জনতা ধরে দিল ডাকাত পুলিশ ৫১ ধারায় আদালতে প্রেরন
অপব্যাবহার / আড়াইহাজারে জনতা ধরে দিল ডাকাত পুলিশ ৫১ ধারায় আদালতে প্রেরন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি কালে তিন ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করার পর অদৃশ্য কারণে পুলিশ একজনকে ছেড়ে দিয়ে ২ জনকে ৫১ ধানায় কোর্টে প্রেরণ করেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া এলাকায় একটি হত্যাসহ বেশ কয়েকটি ডাকাতি মামলার আসামী ওই গ্রামের ওছমানের ছেলে রাকিব ডাকাতের ঘরে আরো তিন ডাকাত আশে পাশের কোথাও ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হলে এলাবাসি মাইকে ঘোসণা দিয়ে তিন ডাকাতকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।

আটককৃত ডাকাতেরা হলো উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও গ্রামের বোরহানের ছেলে হিমেল (৩০) একই গ্রামের আফজালের ছেলে জয়নাল এবং পুরিন্দা এলাকার তমিজদ্দিনের ছেলে তামিম মোল্লা। ঘটনার সময় ডাকাত রাকিবকে আটক করতে গেলে রাকিব জনগণকে পিস্তল ধরে আতংকের সৃষ্টি করে পালিয়ে যেতে সক্ষম হয় বলে
এলাকাবাসি জানান। অথচ থানা পুলিশ ধৃত ডাকাত তামিম কে অসুস্থতার কারণ দেখিয়ে থানা তেকে ছেড়ে দেয় এবং বাকী দুজনকে ৫১ ধারায় মঙ্গলবার সকালে কোর্টে প্রেরণ করেছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, আসামীদের নামে ৩/৪ টি করে মাদক মামলা রয়েছে। তাই তাদেরকে ৫১ ধারায় চালান করা হচ্ছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, বিষয়টি আমার জানা ছিলনা। আমি বিষয়টি দেখছি। এদিকে, আড়াইহাজারে প্রতি রাতে ৪/৫ টি করে ডাকাতির ঘটনা ঘটছে। ফলে এলাকাবাসি ডাকাত আতংকে ভুগছে। এলাকাবাসি আক্ষেপ করে বলেন, পাহারা দিয়ে
ডাকাত ধরে পুলিশে দিলে যদি পুলিশ তাদেরকে ছেড়ে দেয় এবং ৫১ ধারায় কোর্টে পাঠায় তা হলে আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি সম্ভব না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...