নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   নাসিম ওসমান সেতুতে পাট বোঝাই ট্রাকে অগ্নিকান্ড 
অগ্নিসংযোগ / নাসিম ওসমান সেতুতে পাট বোঝাই ট্রাকে অগ্নিকান্ড 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

বন্দর প্রতিবেকঃ বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর সিসি ক্যামারা ভেঙ্গে ফেলার জের ধরে একটি পাট বোঝাই ট্রাক ২ দিন আটক রাখার পর  অগ্নিসংযোগ করে ২০ লাখ টাকা পাট ক্ষতিসাধনের  অভিযোগ উঠেছে উল্লেখিত সেতুর টোল ইজারাদার ও তার সন্ত্রাসী বাহিনী বিরুদ্ধে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বেলা পৌনে ১২টায় বন্দর উপজেলা ফরাজিকান্দাস্থ নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতু টোল প্লাজার সামনে এ অগ্নিসংযোগের ঘটনাটি।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ্য ট্রাক চালক আব্দুল মজিদ গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাত ৮টায় দিকে ঢাকা মেট্রো ট ১৪-৬২৯২ নাম্বার একটি ট্রাক যোগে   কিশোরগঞ্জ থেকে পাট নিয়ে নারায়ণগঞ্জ কাশিপুর ইয়াছিন জুট মিলে দিকে রওনা দেই। পরে ভোর সাড়ে ৩টায় সময় পাট বোঝাই ট্রাকটি বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে আসলে ওই সময় অসাবধানতা বসত টোল প্লাজার সিসি ক্যামেরা ভেঙ্গে যায়।

পরে উত্তেজিত টোলপ্লাজার কর্মচারিরা আমার সাথে মারমুখী আচরন করে গাড়ী চাবি ও কাগজপত্র জোর পূর্বক রেখে দেয়। পরে ক্ষতিপুরন বাবদ ১ লাখ ৭৪ হাজার টাকা দাবি করে ২ দিন ধরে পাট বোঝাই ট্রাকটি আটক রাখে। ক্ষতিপুরনের টাকা না পেয়ে শুক্রবার দুপুরে টোলপ্লাজায় নিয়জিত কর্মচারিরা পাট বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে।
এ ব্যাপারে টোলপ্লাজা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
পাট মালিক সুজিত সাহা জানান, অগ্নিকান্ডে পাট পুড়ে গিয়ে ২০ লাখ টাকা  ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...