নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জের দুই যুবক হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন
মানববন্ধন / রূপগঞ্জের দুই যুবক হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূগগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার পুরাতন বাজার এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত রাশেদুল ইসলাম (১৮) ও জুনায়েদ আহমেদ হৃদয়ের (২০) হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ করা হয়েছে। গতকাল ৮ ফেব্রুয়ারি শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো এলাকায় এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।

তারাবো হাটিপাড়া এলাকায় মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় বক্তব্য রাখেন নিহত রাশেদুলের মা নাজমা বেগম, নিহত জুনায়ের আহমেদ হৃদয়ের মা রাশেদা বেগম, তারাবো পৌর বিএনপি’র সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু ও তারাবো পৌর যুবদলের সভাপতি আফজাল কবির প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নিহত জুনায়েদ আহমেদ হৃদয় ও রাশেদুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো এলাকায় অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য রূপগঞ্জের তারাবো পৌরসভার তারাবো পুরাতন বাজার এলাকায় সন্ত্রাসীদের হামলায় রাশেদুল ইসলাম (১৮) ও জুনায়েদ আহমেদ হৃদয় (২০) গত ৫ফেব্রুয়ারি নিহত হয়। গতকাল ৮ফেব্রুয়ারি নিহত জুনায়েদ আহমেদ হৃদয়ের চাচা মোঃ তৌহিদুল ইসলাম বাদী হয়ে ২৮জনকে নামীয় ও অজ্ঞাত ৮/১০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, তারাবো এলাকার দুই যুবক হত্যা মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...