নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ব্যবসায়ীর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল এলাকাবাসী
ব্যবসায়ীর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল এলাকাবাসী
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী বাজারের হোটেল ব্যবসায়ী নাজিমুদ্দিন এর বিল্ডিংয়ের ওয়াল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল এলাকাবাসী। রোববার বেলা ১২টার দিক গোপালদী পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জানাযায় ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের অধীনে দাইরাদী হতে, টোকশাদি,

লক্ষ্মীবরদী হয়ে কলাগাছিয়া মোড় পর্যন্ত ১৯ ফুট প্রশস্ত একটি রাস্তার পাকা করনের কাজ চলছিল। এ ১৯ ফুট প্রশস্ত রাস্তার কাজ চলাকালীন যাদের ছাপনা পড়েছে গত কয়েক মাস যাবত ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের স্থাপনা ভেঙে দেয়ার জন্য এলাকাবাসীকে জানিয়ে দিয়েছিল। রাস্তার কাজ চলমান থাকার জন্য এরই মধ্যে অনেকে তাদের স্থাপনা নিজেরাই ভেঙ্গে দিয়েছে । রাস্তার কাজ চলমান অবস্থায় লক্ষ্মীবরদী এলাকায় কয়েকটি স্থাপনা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর মধ্যে ব্যবসায়ী নাজিম উদ্দিন এর বাড়িও ছিল।ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ স্থানীয় লোকজনদের নিয়ে তার একতলা বিশিষ্ট পাকা ভবনের ওয়াল ভেঙে দেওয়ার জন্য বারবার বলা সত্ত্বেও তিনি কোন কর্ণপাত করেননি।

এ কারনে রবিবার দুপুরে ঠিকাদারি প্রতিষ্ঠান এলাকাবাসীর সহায়তায় বুলডোজার দিয়ে তার বিল্ডিং এর একাংশ ভেঙে ফেলছে। এ বিষয়ে ভুক্তভোগী নাজিমুদ্দিন জানান আমাকে কোন লিখিত নোটিশ না দিয়ে অতর্কিতভাবে অত্র গ্রামের ফজলুল হক, মিলন,দাইয়ান,জাইদুল, টাইগার জলিল তারা বুলডোজার দিয়ে আমার স্থাপনা ভেঙ্গে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে, আমি এর ন্যায় বিচার চাই। এ বিষয়ে প্রতিপক্ষ মিলন ভুঁইয়া জানান, গত কয়েক বছর যাবত এলাকাবাসী এ রাস্তাটি দিয়ে চলাচল করতে খুবই কষ্ট হচ্ছিল। এখন রাস্তাটি পাকা করনের কাজ চলছে তার বাড়িটির একটি ওয়াল ভেঙ্গে দেয়ার জন্য নাজিম উদ্দিন কে এলাকাবাসী গত দুই মাস যাবত বলা সত্বেও তিনি তা ভেঙ্গে দেননি তাই এলাকাবাসী তার ওয়াল ভাঙ্গার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে সহায়তা করেছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার রফিক জানান, রাস্তার কাজটি করতে গিয়ে তার বাড়ি ছাড়াও একটি মসজিদের ওয়াল এবং কয়েকটি বাড়ির ওয়াল ভেঙ্গে ফেলতে হয়েছে। তবে ভেঙ্গে ফেলার ক্ষেত্রে কাউকেই লিখিতভাবে কোন নোটিশ দেওয়া হয়নি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...