নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   সিদ্ধিরগঞ্জ অভিযান চালিয়ে ২,৯২০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ অভিযান চালিয়ে ২,৯২০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ   সিদ্ধিরগঞ্জে প্রায় ৩ হাজার  ইবাবা সহ মোঃ হাসান আহম্মেদ (২৭) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১,আদমজীনগর সদর দপ্তরের সহকারী পরিচালক মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি দল ০৩ নভেম্বর গভীর রাতে জেলার সিদ্ধিরগঞ্জ থানার চাঁন সুপার মার্কেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সাদা রং’এর একটি এ্যালুমিনিয়ামের তৈরি চ্যানেল(রাজমিস্ত্রীর কাজে ব্যবহৃত পাট্টা) এর ভিতর বিশেষ ভাবে লুকানো ২,৯২০ (দুই হাজার নয়শত বিশ) পিস ইয়াবাসহ মোঃ হাসান আহম্মেদ (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , গ্রেফতারকৃত আসামী মোঃ হাসান আহম্মেদ (২৭) কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং ইউপির মুন্ডারডিল এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। গ্রেফতারকৃত আসামী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলাসহ এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...