নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   শীর্ষ খবর   ৪১ বছরে এই প্রথম জননেতা চুনকা স্মরণে ২৫ ফেব্রুয়ারী প্রভাত ফেরী পুলিশ বন্ধ করে দিল
ক্ষোভ জানিয়েছে জনতা / ৪১ বছরে এই প্রথম জননেতা চুনকা স্মরণে ২৫ ফেব্রুয়ারী প্রভাত ফেরী পুলিশ বন্ধ করে দিল
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ৪১ বছরে এই প্রথম ২৫ ফেব্রুয়ারী প্রয়াত জননেতা মুক্তিযুদ্ধের সংগঠক পৌর পিতা আলী আহাম্মদ চুনকা স্মরণে প্রভাত ফেরী পুলিশ নির্দেশ দিয়ে বন্ধ করে দিয়েছে। পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করতে নিয়ে আসা সাধারন মানুষের ফুলের তোরা  ব্যানার ছিনিয়ে নেয় পুলিশ ৷ পুলিশের এ ঘটনার আলী আহম্মদ চুনকার ভক্ত আপামর আমজনতার মাঝে ক্ষোভ বিরাজ করছে।

পরে সকালে মাসদাইর কবস্থানে পারিবারিক ভাবে যথা নিয়মে আলী আহাম্মদ চুনকার মাজারে পুস্পস্তবক অর্পন ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবছরও ২৫ ফেব্রুয়ারী প্রয়াত জননেতা মুক্তিযুদ্ধের সংগঠক পৌরপিতা আলী আহাম্মদ চুনকা স্মরণে প্রভাত ফেরী, মাজার জিয়ারতের সকল রকম প্রস্তুতি সম্পূর্ণ করা হয়। ২৫ তারিখ সকালে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের সামনে থেকে প্রভাত ফেরী করে মাসদাইর কবরস্থানে চুনকার মাজার শরীফে পুস্পস্তবক অর্পন সহ সকলরকম কর্মসূচী প্রস্তুতি নেওয়া হয়।
২৪ ফেব্রুয়ারী রাতে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ আলী আহাম্মদ চুনকার পরিবারকে নির্দেশ করে যেন তারা প্রভাত ফেরী না করে।
২৫ তারিখ সকালে পূর্বের নির্ধারিত কর্মসূচী অনুযায়ী অপামর জনতা বিভিন্ন সংগঠন ও সাধারন চুনকা প্রেমীরা সিটি পাঠাগারের সামনে জড়ো হতে থাকে। এসময় পুলিশ তাদের কাছ থেকে পুলের তোড়া ব্যানার ছিবিয়ে নিয়ে যায়।
উপস্থিত জনতা অভিযোগ করে বলেন, এ আয়োজন কোন রাজনৈতিক কর্মসূচী ছিল না।
আলী আহাম্মদ চুনকা আপামর আমজনতা জননেরা ছিল। সাধারন মানুষকে বেশী ভালবাসতো চুনকা। তাদের সুখে দুঃখে চুনকা সবসময় পাশে থাকতো। তার প্রয়াতের ৪০ বছর একই নিয়মে নারায়ণগঞ্জবাসি প্রভাত ফেরী করে চুনকার প্রতি সম্মান জানাতো।
বিগত সময় দেশের অনেক ক্লান্তিকাল রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে, তবে চুনকার প্রভাত ফেরী কেউ বন্ধ করেনি।
কারন  এ কর্মসূচী কোন রাজনৈতিক কর্মসূচী না। এ প্রভাত ফেরীর মধ্যমে নারায়ণগঞ্জবাসি চুনকার প্রতি ভালবাসা সম্মান জানায়।
তারা প্রতিবাদ বলেন, আজ কেন প্রভাত ফেনী বন্ধ করা হলো। কার নির্দেশে পুলিশ এ কর্মসূচী বন্ধ করেছে। পুলিশের এ আচরন সাধারন মানুষ মেনে নিতে পারছে না। পুলিশের এমন আচরনে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে চুনকা পরিবার সূত্রে জানা গেছে, পুলিশ তাদের প্রভাত ফেরী বন্ধ করতে জানায়। তারা পারিবারিক ভাবে মাসদাইর মাজারে পুস্পস্তবক অর্পন ফাতেহা পাঠ দোয়া ও শিশুভাগ স্কুলে আলোচানা সভা দোয়া কর্মসূচী পালন করেছে।
এ জননেতা প্রয়াত হওয়ার ৪১ বছেরেও প্রভাত ফেরী কেউ বন্ধ করেনি। এবার পুলিশ প্রভাত ফেরী বন্ধ করে দেয়।
এদিকে শিশুভাগ স্কুলে আলী আহাম্মদ চুনকা স্মরণে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি বলেছেন,
প্রয়াত জননেতা পৌরপিতা আলী আহাম্মদ চুনকা মানবতার জনবান্ধব নেতা ছিলেন। ১৯৭৫ সালে জাতিরজনক শেখ মজিবর রহমানকে সপরিবারে হত্যা করা হলে অনেক নেতা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল,  অনেক নেতা কারাগারে ছিল, আবার অনেককই লুটপাট রাহাজানিতে লিপ্ত ছিল। সে সময় আলী আহাম্মদ চুনকা অপকর্ম করেনি তাই তাকে নিজ বাড়ি ছাড়তে হয়নি, নিজ বাড়িতে থেকেই তিন সাধারন মানুষের জন্য জনকল্যান কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় সাবেক মেয়র আইভী জনকল্যান রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন ।
চুনকার কর্মময়জীবনঃ-

১৯৩৪ সালে ১৬ ডিসেম্বর দেওভোগের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আলী আহাম্মদ চুনকা জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ওয়াহেদ আলী, মাতার নাম গোলেনুর বেগম। ১৯৫২ সালে তিনি মহান ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৬২ সালে তিনি বিডি মেম্বার নির্বাচিত হন। ওই বছর তিনি হামুদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন।১৯৬৬ সালে আলী আহাম্মদ চুনকা বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনে জনমত গড়ে তুলতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নেতৃত্ব দেন। ১৯৬৯ সালে তিনি ঐতিহাসিক গণঅভ্যূত্থানে নেতৃত্ব দেন। ১৯৬৮ সালে তিনি নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ মহকুমা থেকে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের পক্ষে জনমত সৃষ্টিতে অসামান্য অবদান রাখেন।

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং যুদ্ধে তরুণ ও যুব সমাজকে সংগঠিত করেন আলী আহাম্মদ চুনকা। ১৯৭২ সালে তিনি বাংলাদেশ পাট শ্রমিক সমিতির সভাপতি নির্বাচিত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব সফল করতে মাঠ পর্যায়ে দলীয় নেতা কর্মীদের সংগঠিত করেন। ৭৫’র ১৫ই আগষ্ট স্বপরিবারে বঙ্গবন্ধু শাহাদাৎ বরণ করলে মনোবল ভেঙ্গে যাওয়া নেতাকর্মীদের উজ্জীবিত এবং সংগঠিত করেন।
১৯৭৫ সালের ১৬ ডিসেম্বর জিমখানা মাঠে বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ এবং বঙ্গবন্ধু হত্যাকে কারবালা হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেন। বঙ্গবন্ধুর হত্যার পর দীর্ঘদিন তাকে গৃহবন্দি রাখা হয়। স্থানীয় সেনা ক্যাম্প ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও মানসিক নির্যাতন করে।
১৯৭৮ সালে চুনকা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৭৯ সালে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়ে নির্বাচন করেন। ১৯৮০ সালে পুরাতন কোর্ট ভবনে প্রকাশ্যে বঙ্গবন্ধুর প্রতি কটূক্তি করায় শেরে বাংলার জামাতা সোলায়মান রাজাকারকে চপেটাঘাত করেন। তিনি পর পর দুই বার নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি আমৃত্যু ৭২টি সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন।
১৯৮৫ সালের ২৫ ফেব্রুয়ারি ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ক্ষণজন্মা মহাপুরুষ আলী আহাম্মদ চুনকা ইন্তেকাল করেন। তার নামাজের জানাজায় গণমাধ্যমের পরিসংখ্যান মতে প্রায় দেড় লাখ মানুষ অংশগ্রহণ করেন।
আলী আহাম্মদ চুনকা শুধু আওয়ামী লীগের নেতা ছিলেন না তিনি প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি নারায়ণগঞ্জ পৌরসভার দায়িত্বে থাকাকালীন নারায়ণগঞ্জ প্রেসক্লাব, সুধীজন পাঠাগার সহ প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠার জন্য জায়গা বরাদ্দ দেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...