নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আলী আহাম্মদ চুনকা মানবতার জনবান্ধব নেতা ছিলেন – রফিউর রাব্বি
জনবান্ধব / আলী আহাম্মদ চুনকা মানবতার জনবান্ধব নেতা ছিলেন – রফিউর রাব্বি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সংগঠক, ভাষাসৈনিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, নারায়ণগঞ্জ জেলা ও শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান পৌরপিতা জননেতা আলী আহাম্মদ চুনকার ২৫ শে ফেব্রুয়ারী স্মরনে শিশুভাগ স্কুলের আয়োজনে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সাস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি বলেছেন, প্রয়াত জননেতা পৌরপিতা আলী আহাম্মদ চুনকা মানবতার জনবান্ধব নেতা ছিলেন। ১৯৭৫ সালে জাতিরজনক শেখ মজিবর রহমানকে সপরিবারে হত্যা করা হলে অনেক নেতা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল,  অনেক নেতা কারাগারে ছিল, আবার অনেককই লুটপাট রাহাজানিতে লিপ্ত ছিল। সে সময় আলী আহাম্মদ চুনকা এসময় অপকর্ম করেনি তাই তাকে নিজ বাড়ি ছাড়তে হয়নি, নিজ বাড়িতে থেকেই তিন সাধারন মানুষের জন্য জনকল্যান কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় জননেতা চুনকা’র সুযোগ্য সন্তান নারায়ণগঞ্জ সিটি কর্পোরপশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জনকল্যান রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন ।
এসময় আলোচনা ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলী আহাম্মদ চুনকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কৃষ্ণ সাহা, চুনকার সন্তান আহম্মদ আলী রেজা রিপন, সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
পরে আলী আহম্মদ চুনকার রূহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
চুনকার কর্মময়জীবনঃ-

১৯৩৪ সালে ১৬ ডিসেম্বর দেওভোগের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আলী আহাম্মদ চুনকা জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ওয়াহেদ আলী, মাতার নাম গোলেনুর বেগম। ১৯৫২ সালে তিনি মহান ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৬২ সালে তিনি বিডি মেম্বার নির্বাচিত হন। ওই বছর তিনি হামুদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন।১৯৬৬ সালে আলী আহাম্মদ চুনকা বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনে জনমত গড়ে তুলতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নেতৃত্ব দেন। ১৯৬৯ সালে তিনি ঐতিহাসিক গণঅভ্যূত্থানে নেতৃত্ব দেন। ১৯৬৮ সালে তিনি নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ মহকুমা থেকে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের পক্ষে জনমত সৃষ্টিতে অসামান্য অবদান রাখেন।

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং যুদ্ধে তরুণ ও যুব সমাজকে সংগঠিত করেন আলী আহাম্মদ চুনকা। ১৯৭২ সালে তিনি বাংলাদেশ পাট শ্রমিক সমিতির সভাপতি নির্বাচিত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব সফল করতে মাঠ পর্যায়ে দলীয় নেতা কর্মীদের সংগঠিত করেন। ৭৫’র ১৫ই আগষ্ট স্বপরিবারে বঙ্গবন্ধু শাহাদাৎ বরণ করলে মনোবল ভেঙ্গে যাওয়া নেতাকর্মীদের উজ্জীবিত এবং সংগঠিত করেন।
১৯৭৫ সালের ১৬ ডিসেম্বর জিমখানা মাঠে বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ এবং বঙ্গবন্ধু হত্যাকে কারবালা হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেন। বঙ্গবন্ধুর হত্যার পর দীর্ঘদিন তাকে গৃহবন্দি রাখা হয়। স্থানীয় সেনা ক্যাম্প ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও মানসিক নির্যাতন করে।
১৯৭৮ সালে চুনকা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৭৯ সালে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়ে নির্বাচন করেন। ১৯৮০ সালে পুরাতন কোর্ট ভবনে প্রকাশ্যে বঙ্গবন্ধুর প্রতি কটূক্তি করায় শেরে বাংলার জামাতা সোলায়মান রাজাকারকে চপেটাঘাত করেন। তিনি পর পর দুই বার নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি আমৃত্যু ৭২টি সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন।
১৯৮৫ সালের ২৫ ফেব্রুয়ারি ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ক্ষণজন্মা মহাপুরুষ আলী আহাম্মদ চুনকা ইন্তেকাল করেন। তার নামাজের জানাজায় গণমাধ্যমের পরিসংখ্যান মতে প্রায় দেড় লাখ মানুষ অংশগ্রহণ করেন।
আলী আহাম্মদ চুনকা শুধু আওয়ামী লীগের নেতা ছিলেন না তিনি প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি নারায়ণগঞ্জ পৌরসভার দায়িত্বে থাকাকালীন নারায়ণগঞ্জ প্রেসক্লাব, সুধীজন পাঠাগার সহ প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠার জন্য জায়গা বরাদ্দ দেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...