নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   হত্যা, অস্ত্রসহ ৯ মামলার আসামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার
গ্রেফতার / হত্যা, অস্ত্রসহ ৯ মামলার আসামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে হত্যা, অস্ত্র,  চেক জালিয়াতিসহ ৯ মামলার পলাতক আসামী আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ও আওয়ামীলীগ নেতা লাক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তাকৃত লাক মিয়া আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গােবিন্দী এলাকার ছাবেদ আলীর ছেলে।নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ৫ আগষ্ট গণ অভ্যুত্থানের পর থেকে আড়াইজারের ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য লাক মিয়া পলাতক ছিল ।

তার বিরুদ্ধে আড়াইহাজার, মাধবদী ও ভাটারা থানায় হত্যা, অস্ত্র, চেক জালিয়াতিসহ ৯  মামলা রয়েছে। তাছাড়া চেক জালিয়াতি  মামলায় সে ১ বছরের দন্ড প্রাপ্ত আসামী। দুপুরে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত লাক মিয়াকে আড়াইহাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...