নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   কলাগাছিয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মেম্বার
দায়িত্বপ্রাপ্ত / কলাগাছিয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মেম্বার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন মো:  জামান মেম্বার। এর পূর্বে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতিক নিয়ে একতরফা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন হাজী দেলোয়ার হোসেন প্রধান। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবিতে আওয়ামীলীগ সরকারের পতন ঘটে।

এর পরিপ্রেক্ষিতে ছাত্র ও প্রশাসনের মামলায় গ্রেপ্তার এড়াতে দেলোয়ার হোসেন প্রধান  গা ঢাকা দেয়। ফলে দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম স্থবির হয়ে পড়ে। যার দরুন নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বাক্ষরিত  এক আদেশে স্থানীয় সরকার (ইউনিয়ন) আইন,২০০৯ এর ৩৩(২)ধারা মোতাবেক কলাগাছিয়া  ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান -১ মো: জামান মিয়াকে  ২৫-০২-২৫ইং তারিখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করেন। যার স্মারক নং-০৫.৪১.৬৭০০.৭০১.৩৭.০০৯.২৪-১০২। সূত্র উপজেলা নির্বাহী অফিসার, বন্দর এর স্মারক নং০৫.৪১.৬৭০৬.০০০,৪১.০০১.২৫-১০৩(সং)তারিখ -১৯-০২-২০২৫ ও স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১শাখার স্মারক নং-৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ তারিখ১৯-০৮-২৪ইং।


এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জামান মিয়া ইউনিয়নের সকলের দোয়াও সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন,আজ থেকে আমার উপর অর্পিত গুরু দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাব। তিনি আরো বলেন, আমি কলাগাছিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড থেকে পরপর দুইবার বিপুল ভোটে নির্বাচিত। এবং দুইবারেই প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। তাই দায়িত্ব পালনে কখনো কাউকে দূর্নীতি কিংবা স্বজনপ্রীতির আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...