নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
 প্রচ্ছদ   মহানগর   ইপিজেড নিয়ন্ত্রন নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ নয়, অন্য কারন – ছাত্রদল নেতা সাগর
সংবাদ সম্মেলন / ইপিজেড নিয়ন্ত্রন নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ নয়, অন্য কারন – ছাত্রদল নেতা সাগর
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারাণয়গঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে ব্যাবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন সাগর। এসময় তিনি গত ৬মার্চ সংঘঠিত সংঘর্ষের কারণ ও তার সম্পৃক্ততা বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনের বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি রাকিবুর রহমান সাগর বলেন, গত ৬ মার্চ আদমজী এলাকায় ইপিজেডের ব্যাবসাকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষের যে বিষয়টি গণমাধ্যমে উঠে এসেছে তা সঠিক নয়। সংঘর্ষের মূল কারণ ইপিজেডের ব্যাবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নয়। মূলত গত ১৯ ফেব্রুয়ারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের হত্যার ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা হত্যা মামলার আসামী মুন্নাকে ছাত্রদলের ছেলেরা আটক করে পুলিশে সোপর্দ করে। সেই ঘটনার রেশ ধরে একসময়ের আওয়ামীলীগের সক্রিয় কর্মী পাবনা বাবু, জালাল, রুহুল, সম্রাট, রনি ও সাকিলসহ তাদের সহযোগীরা ছাত্রদলের নেতাকর্মীদের ক্ষুব্ধ হয়। পরবর্তীতে তারা বিভিন্ন সময় আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শণ করে আসছিলো।

এদিকে গত ৬মার্চ আদমজী ইপিজেডের ইউনিয়ভার্সেল নামক পোশাক কারখানায় ইফতার সামগী দিতে গেলে সেখানে দেশীয় অস্ত্র নিয়ে নারায়ণগঞ্জ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো: মোহন, সাবেক সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মানিক, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফসহ কয়েকজনকে রুহুল ও বাবুর লোকজন কুপিয়ে আহত করে বলে অভিযোগ করেন সাগর। সাগর আরো বলেন ছাত্রদলের নেতাদের কুপিয়ে আহত করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সবাই ক্ষিপ্ত হয়ে হামলাকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়। এসময় সংঘর্ষ সৃষ্ট হয়। এই ঘটনার সাথে বিএনপির সাথে এবং ইপিজেডের ব্যাবসা দখলের কোন সম্পৃক্ততা নেই বলে দাবী করেন সাগর। সংঘর্ষের ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যাবহারকারী সোহাগের বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা জানতে চাইলে সাগর দাবী করেন যে তিনি তাকে চেনেন না এবং তার সাথে বিএনপি কিংবা তার নিজেরও কোন সম্পর্ক নেই। সোহাগ সম্পর্কে আপনার ফুফাত ভাই কিনা জানতে চাইলে সাগর জানান, সে আমার ফুপাতো ভাইতো দূরের কথা কোন ধরনের আত্মীয়তার সূত্র তার সাথে আমার নাই। এসময় তিনি আরো দাবী করেন, সোহাগকে এই ঘটনায় কেউ জড়িয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন। বিএনপি এবং ছাত্রদল কখনো অস্ত্রের রাজনীতি বিশ্বাস করে না।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...