নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   চাঁদা না পেয়ে জামায়াত নেতার ভাইয়ের দোকানে তালা
চাঁদাবাজি / চাঁদা না পেয়ে জামায়াত নেতার ভাইয়ের দোকানে তালা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে  জামায়াত নেতার ছোট ভাইয়ের দোকানে তালা ঝুঁলিয়ে  দখলে নেওয়ার  অভিযোগ পাওয়া গেছে মোজাম্মেল গং এর বিরুদ্ধে। গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে বন্দর থানার সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী জামায়াত নেতা কাজী মামুন আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট  থানায় অভিযোগ দায়ের করতে আসলে ওই সময় পুলিশ রহস্য জনক কারনে অভিযোগটি গ্রহন করেনি বলে গণমাধ্যমকে তিনি এ কথা জানিয়েছে।
বিভিন্ন তথ্য ও জামায়াত নেতা কাজী মামুন আরো জানান, গত ৫ আগস্টের পর থেকে বন্দর থানার সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার মৃত সিরাজ মুন্সী ছেলে জামায়াত নেতা কাজী মামুনের ছোট ভাই আমিনুল ইসলাম (৩৯) এর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একই এলাকার নুরুল ইসলামের ছেলে সজিব ও রুপালী আবাসিক এলাকার মৃত মোহাম্মদ আলী ছেলে অহিদগং।

এর ধারাবাহিকতা গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে  দাবিকৃত চাঁদা না পেয়ে উল্লেখিত চাঁদাবাজদের দোসর সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার নূর মোহাম্মদ মিয়ার ছেলে মোজাম্মেল ও তার ছোট ভাই আলাউদ্দিন, একই এলাকার মৃত সোবহান আলী ছেলে মিন্টু ও নূর মোহাম্মদ মিয়ার ছেলে সালাউদ্দিনসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে আমার ছোট ভাই আমিনুল ইসলামের দোকান তালা ঝুঁলিয়ে দোকানের সাটারের মধ্য স্টিকার যুক্ত সাইনবোর্ড স্থাপন করে দোকানটি দখলের পাঁয়তারা করে। পরে বিষয়টি লোক মারফতে জানতে পেরে এ ব্যাপারে আমি থানায় অভিযোগ দায়ের করতে আসলে পুলিশ অভিযোগটি গ্রহন করেনি।  আমি ন্যায় বিচারের আশা  বিজ্ঞ আদালতে মামলা দায়ের প্রস্তুতি চলাচ্ছি।
এ ব্যাপারে বন্দরে কর্মরত  গনমাধ্যমকর্মীরা বৃহস্পতিবার দুপুরে
বন্দর থানার ওসি তরিকুল ইসলামের সাথে কথা বলতে থানায় আসলে ওই সময় তাকে থানায় পাওয়া যায়নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...