নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আ’লীগ নেতার মুক্তির দাবীতে থানা ঘেরাও 
ঘেরাও / আ’লীগ নেতার মুক্তির দাবীতে থানা ঘেরাও 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধানের মুক্তির দাবী এলাকায় হাজারো নারী পুরুষ থানায় জড়ো হয়। এসময় জুয়েলের মুক্তির দাবীতে স্লোগান দেয়।

রোববারা সকাল ১০ টার দিকে এই এলাকার সচেতন নাগরিক ব্যনারে স্থানীয়রা থানা ঘেরাও কর্মসূচী পালন করে।
পুরিন্দা গ্রামে বাসিন্দা শায়েস্তা বেগম বলেন, ‘জুয়েল এলাকার সাধারণ মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করেন। সুখে দুখে কাছে পাওয়া যায়। পরিবারের সন্তান হিসেবে আমরা পুরিন্দাবাসী তাকে অনেক স্নেহ করে থাকি। এমন ভালো মানুষকে পুলিশ কেন আটকে রাখলো তা জানতে চাই।’
একই গ্রামের আব্দুর রহমান, সাইজুদ্দি, জোহরা বেগম জানান, এলাকার চোরডাকাত বদমাইশরা দিব্বি ঘুরে বেড়াচ্ছে। পুলিশ এসকল অপরাধীদের ধরছেনা। জুয়েলের মত এক সমাজ সেবক ও ভালো মানুষকে ধরে আনলো। তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশও সমান অপরাধী। তারা জুয়েলকে মিথ্যা মামলা থেকে অব্যহতি দিয়ে মুক্তির দাবী করে।
পরে শত শত নারী পুরুষ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ করে।
পুলিশ জানায়, ঢাকা সিলেট মহাসড়কের পাশে পুরিন্দা বার আউলিয়া দুধের বন্ধ একটি কারখানা রয়েছে। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এ কারখানার মেশিনপত্রসহ মূল্যবান আসবাবপত্র লুট করে নেয়ার জন্য স্থানীয় একটি চক্র গড়ে উঠে। চক্রটি কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়।
আর এ কাজে বাঁধা হয়ে দাঁড়ান সাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধানের। শনিবার দুপুরে এনিয়ে জুয়েল প্রধানের সাথে স্থানীয় চক্রটির বাগবিতন্ডা ঘটে। পরে ৪০/৫০ জন একত্রিত হয়ে জুয়েলকে বাড়ি থেকে ডেকে এনে পিটুনী দেয়। পরে স্থানীয় বিএনপি নেতাদের পরামর্শে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।  পুলিশ ঘটনাস্থল থেকে জুয়েলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, জুয়েলের বিরুদ্ধে পাঁচরুখী এলাকায় হামলা, ভাংচুর ও নাশকতার মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  রোববার তাকে নারায়ণগঞ্জ আদালতে  প্রেরণ করা হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...