নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবকের মরদেহ
মরদেহ উদ্ধার / ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবকের মরদেহ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুর সোয়া ২টা দিকে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধস্থ রাজঘাটের সামনে থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানিয়েছে, সোমবার সকালে স্থানীয় এলাকাবাসী  ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত নামা এক পুরুষের  মৃতদেহ ভাসতে  দেখে কলাগাছিয়া নৌ পুলিশকে সংবাদ জানায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দুপুরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ পরিদর্শক
সালে আহমেদ পাঠান গণমাধ্যমকে জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। উদ্ধারকালে তার পরনে শুধু একটি গেঞ্জি ছিল, তবে নিচের অংশে কোনো পোশাক পাওয়া যায়নি। লাশটি ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় ছিল এবং পচন ধরতে শুরু করেছিল। পুলিশের ধারণা, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে, তবে সঠিক সময় নির্ধারণ করা সম্ভব হয়নি।


অজ্ঞাত  যুবকের  পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের একটি দল বিষয়টি তদন্ত করছে এবং আশপাশের থানাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরো জানান, এটি হত্যাকাণ্ড নাকি কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...