নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ঈদের দিন বিএনপি অফিসে হামলা, গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম
হামলা / ঈদের দিন বিএনপি অফিসে হামলা, গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে জাহাজের পুরাতন গরদা জোর পূর্বক ছিনিয়ে নেওয়ার কাজে  বাধা দেওয়ার জের ধরে  জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রাসেল ইসলাম জীবন (৪৩)কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে ফেসিস্ট দোসর সাদা জাহাঙ্গীরসহ তার সন্ত্রাসী বিরুদ্ধে।

ওই সময় হামলাকারিরা ফেসিস্টরা স্থানীয় বিএনপি অফিসে  ব্যাপক ভাংচুর চালিয়ে  আহতের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও ক্যাশবাক্স থেকে নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত গনমাধ্যম কর্মী রাসেল ইসলাম জীবন বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকার মৃত নাজির সরদারের ছেলে। স্থানীয় এলাকাবাসী আহতকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে প্রেরণ করে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টায় বন্দর থানার মাহমুদনগর এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত গনমাধ্যমকর্মী বড় ভাই গরদা ব্যবসায়ী নাদিম মাহামুদ বাদী হয়ে সন্ত্রাসী হামলার ঘটনার ওই দিন  দুপুরে ফেসিস্ট দোসর সাদা জাহাঙ্গীর, আলমগীর, সাইফুল, আকিব, আয়াতসহ অজ্ঞাত নামা ৫/৭ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগ ও বাদী তথ্য সূত্রে জানাগেছে, বন্দর থানার মাহমুদনগর এলাকার মৃত আজগর আলী মিয়ার ছেলে ফেসিস্ট সরকারের দোসর জাহাঙ্গীর ওরফে সাদা জাহাঙ্গীর অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে মাহমুদনগর এলাকাবাসী। গত রোববার (৩০ মার্চ) আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর ওরফে সাদা জাহাঙ্গীর ও তার ভাই আলমগীর একই এলাকার সাজু মিয়ার ছেলে সাইফুল, আলমগীর মিয়ার ছেলে আকিব ও শওকত মিয়ার ছেলে আয়াতসহ ৫/৭ জন সন্ত্রাসী অভিযোগের বাদী ভাঙ্গারী ব্যবসা নাদিম মাহমুদ এর দোকান থেকে জোর পূর্বক পুরাতন জাহাজের গরদা নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় ভাঙ্গারী ব্যবসায়ী ছোট ভাই গণমাধ্যম কর্মী রাসেল ইসলাম জীবন  বাধা প্রদান করলে এ নিয়ে তাদের মধ্য বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টায় ফেসিস্ট দোসর সাদা জাহাঙ্গীরের নেতৃত্বে উল্লেখিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে উল্লেখিত ভাঙ্গারী দোকানে অর্তকিত হামলা চালায়। ওই সময় হামলাকারিরা গণমাধ্যম কর্মীকে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক কাটা ও হাড় ভাঙ্গা জখম করে নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে হামলাকারিরা ২০ নং ওয়ার্ড বিএনপি একটি কার্যালয়ে অনাধিকার ভাবে প্রবেশ করে  ব্যাপক ভাংচুর চালিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় মাহমুদনগর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...