নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   ৮ দফা দাবিতেনকৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
অবস্থান কর্মসূচী / ৮ দফা দাবিতেনকৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করাসহ ৮ দফা দাবিতে শ্রেণি পাঠদান ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন আড়াইহাজার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

এ সময় তারা ‘আট দফা আট দাবি, মানতে হবে মেনে নাও’, ‘কৃষি ডিপ্লোমা বঞ্চিত কেনো? বাংলাদেশ জবাব চাই’- স্লোগানে মুখরিত করে
তোলেন পুরো এলাকা। শিক্ষার্থীদের অনেককেই প্লাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে দেখা যায়। আজ বুধবার নিজেদের প্রতিষ্ঠানে এই অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত
শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেও জানান তাঁরা। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি
বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন
জারি করা,

শিক্ষক সংকট নিরসনের মাধ্যমে কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়ন, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই অধীন থেকে সরিয়ে
সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানে রূপান্তর করা, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি কেবল
ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত রাখা, বেসরকারি খাতে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের ন্যূনতম দশম গ্রেডের বেতন স্কেল নিশ্চিত করা, মাঠ
সংযুক্তি ভাতা প্রদান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ।
ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বলেন, ‘সারাদেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে উচ্চ শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে
আসছে। তাই আমরা আট দফা দাবি চূড়ান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো আইনগত
পদক্ষেপ বা প্রজ্ঞাপন না পাওয়ায় আমরা বাধ্য হয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করেছি। তারা আরও জানান, এ আন্দোলন শুধুমাত্র আড়াইহাজারের এটিআই নয়, বরং দেশজুড়ে অবস্থিত সকল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একযোগে পালনকরছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও হুঁশিয়াশি দেন শিক্ষার্থীরা।
সাম্প্রতিক সময় এ বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত
অধ্যক্ষ আবদুল কাদির জানান, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন তাঁর এখতিয়ারবহির্ভূত। এ সিদ্ধান্তটি উচ্চ পর্যায়ের এখতিয়ার। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...