নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   জমকালো আসরে বঙ্গসাথী ক্লাবের শেখ ফজলুল হক মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জমকালো আসরে বঙ্গসাথী ক্লাবের শেখ ফজলুল হক মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  জমকালো আনন্দঘন আয়েজনে বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরে দেওভোগ নাগবাড়ি এলাকায় ডিএসএস ক্লাব মাঠে টুর্নামেন্টের খেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি   বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি,
এসময় অনুষ্ঠানে উপস্থিথ ছিলেন বঙ্গসাথি ক্লাবের প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়ৎ আইভী, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি, আব্দুল হাই, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহামদ আলী রেজা উজ্জল, সাধারন সম্পাদক গোলাম সারোয়ার শুভ, সিনিয়র সহ সভাপতি আব্দুর রব রনি, সহ সভাপতি কামরুল হুদা বাবু, সহ সভাপতি ফয়জুল ইসলাম রুবেল সহ বঙ্গসাথী ক্লাবের কর্মকর্তা ও সকল সদস্যরা উপস্থিথ ছিলেন,
এ টুর্নামেন্টে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহি অনুর্ধ ১৬টি ফুটবল ক্লাব ৬ টি মস্টার্স ক্লাব অংশ নিচ্ছে। আজ উদ্বোধনী খেলায় অনুর্ধ ১৬ ভিবাগের সিরাজদৌলা ফুটবল একাডেমীকে ১/০ গোলে পরাজিত করে  বন্ধন ফুটবল কোচিং জয় লাভ করে।
এসময় খেলা উপভোগ করতে ডিএসএস ক্লাব মাঠের কানায় কানায় ভড়ে উঠে দর্শক। উদ্বোধনী খেলায় টান টান উত্তেজনায় মাঠে দর্শকরা ক্রীড়া বিনোদন উপভোগ করে।
টুর্নামেন্ট অংশ গ্রহন করছেন নারায়ণগঞ্জের ১৬ টি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। অংশ নেওয়া ক্লাবগুলো হলো সিরাজদ্দৌলা ক্লাব,  বঙ্গবীর সংসদ , ডিএসএস ক্লাব, বিদ্যা নিকেতন, মোমেন মুন্না স্মৃতি সংসদ, ইসলামবাগ, বন্ধন ফুটবল কোচিং, নারায়ণগঞ্জ হাই স্কুল, কাশীপুর ফুটবল কোচিং, রেইনবো, শাপলা ক্রীড়া সংসদ, নারায়ণগঞ্জ ফুটবল কোচিং একাডেমী, মদনগঞ্জ,  গোগনগর ফুটবল একাডেমী, ব্রাদার্স ইউনিয়ন,  গাবতলী ফুটবল কোচিং সেন্টার। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...