নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   সোহান হত্যা মামলার প্রধান আসামি কাজল মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার
গ্রেফতার / সোহান হত্যা মামলার প্রধান আসামি কাজল মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার প্রধান আসামি  কাজল (৫৫)’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, সিপিএসসি কোম্পানি, আদমজীনগরে একটি অভিযানিক দল  । গ্রেপ্তারকৃত কাজল বন্দর থানার সালেহনগর এলাকার মৃত সামছুদ্দিনের ছেলে।


রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১ টায় মুন্সিগঞ্জ জেলার সদর থানার মুন্সিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-১১ তথ্য সূত্রে জানাগেছে, বন্দরের চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার তদন্তকালে নিজস্ব গোয়েন্দা নজরদারির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার  প্রধান আসামী কাজলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মামলার তথ্যসূত্রে আরো জানাগেছে, গত ১৩ অক্টোবর, ২০২৪ ইং তারিখ রাত সাড়ে ৮ টায় পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জের ধরে সালেহনগর এলাকার হীরা মিয়ার বাড়ির ভাড়াটিয়া দিনমজুর আব্দুস সালাম মিয়ার ছেলে সোহান (১৫)’কে কাজলসহ তার ছেলে রাজ এবং ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে নাসিক ২১নং ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকার মোস্তাক মিয়ার ২য় তলা বিল্ডিংয়ের নিচতলায় নৃশংসভাবে কুপিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহান বন্দরে সড়কে যানজট নিরসনকর্মী হিসেবে কাজ করত। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে ১৫ অক্টোবর রাতে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...