নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   ডিবি পরিচয়ে মসজিদের ঈমামকে হাতকড়া পরিয়ে ৪ লাখ টাকা লুট
ছিনতাই / ডিবি পরিচয়ে মসজিদের ঈমামকে হাতকড়া পরিয়ে ৪ লাখ টাকা লুট
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে মোহাম্মদ আহসান হাবীব (২৭) নামের এক মসজিদের ঈমামকে হাতকড়া পরিয়ে তার মালিকানাধিন বিকাশের দোকান থেকে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা. সিম কার্ড ও মোবাইল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ফনকুল এলাকায়  এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী  বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ঈমাম আহসান হাবীব জানান, তিনি ফনকুল নূরে মোহাম্মদ বাগে জান্নাত জামে মসজিদে ঈমামতি করেন। মসজিদের পাশেই নূরে মোহাম্মদ ষ্টোর নামে তার একটি বিকাশের দোকান রয়েছে। মঙ্গলবার রাতে তিনি দোকানদারি করছিলেন। রাত পোণে ৯ টার দিকে একটি সাদা রংয়ের হাইস গাড়িতে করে ৭/৮ জন লোক তার দোকানে এসে নিজেদের ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেয়। পরে তাকে দোকান থেকে বাইরে আসতে বলে ২/৩ জন লোক দোকানের ভিতর প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে নগদ এক লাখ ৮০ হাজার টাকা ও বিভিন্ন মোবাইল কোম্পানীর সিম কার্ড হাতিয়ে নেয়।

এক পর্যায়ে তারা তাকে জোর পূর্বক গাড়িতে উঠিয়ে হাতকড়া পরিয়ে বৈদ্যুতিক শক দেয় এবং  বিকাশ লেনদেনের মোবাইল হাতিয়ে নিয়ে বিকাশ ও রকেট একাউন্ট থেকে দুই লাখ ৮০ হাজার টাকা তাদের একটি নম্বরে ক্যাশ আউট করে। পরে তাকে হাত পা বেধে বন্দরের মালিবাগ এলাকার রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...