নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   লীড নিউজ   রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত, শিশু আহত
বাস আটক চালক হেলপার পলাতক / রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত, শিশু আহত
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নারাণয়গঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পুরুষ ও নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় এক শিশু আহত হয়। শনিবার বিকেলে শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর ওপরে এই দূর্ঘটনাটি ঘটে। এতে মটর সাইকেল চালক মোঃ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলেই নিহত হয়। এসময় মটর সাইকেলে থাকা এক নারী ও শিশু আহত হয়।

পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে মারা যায়। নিহত ওই নারীর নাম সাদিয়া (২৬)। অপরদিকে শিশু সিফাত (১২) ঢাকা মেডিকেলে আইসিউতে চিকিৎসাধিন রয়েছে। নিহত জাহাঙ্গীর আলম জামালপুর জেলার সরিষাবাড়ি থানার দোয়াইল এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ ট্রাফিক পরিদর্শক আবু নাঈম।আবু নাঈম জানান, শনিবার বিকেলে স্বারাষ্ট্রমন্ত্রণালয়ে ফটোকপি অপারেটর জাহাঙ্গীর আলম ও তার সহকর্মী অফিস সহায়ক সাবিহা চৌধুরি এবং তার সন্তান সিফাতসহ তিন জন মটরসাইকেলে করে নারায়ণগঞ্জের রুপগঞ্জের তারাব থেকে ডেমরা যাওয়ার সময় সুলতানা কামাল সেতুর উপরে পৌছলে পেছন থেকে গাউছিয়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এসময় তারা ছিটকে গিয়ে সেতুর রেলিংয়ের সাথে আঘাতপ্রাপ্ত হয়। এতে করে মটরসাইকেল চালক জাহাঙ্গীর ঘটনাস্থলে নিহত হয়।

এসময় আহত সাবিহা ও ও সাফাতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয়। এঘটনায় ঘাতক বাসটিকে (ঢাকা মেট্রো-ব ১৫-৮৩৯৯) আটক করা গেলেও পালিয়ে যায় এর চালক ও হেলপার। পাশাপাশি দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিও জব্দ (ঢাকা মেট্রো-৯-৬১-০২০৯) করা হয়েছে। এদিকে রাতে চিকিৎসাধিন অবস্থায় সাবিহা চৌধুরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এবং শিশু সিফাত আইসিউতে চিকিৎসাধিন রয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...