নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   না’গঞ্জে ট্রাফিক পুলিশের মাঝে ছাতা, স্যালাইন, মাক্সসহ বিভিন্ন উপকরণ বিতরণ
উপকরন বিতরন / না’গঞ্জে ট্রাফিক পুলিশের মাঝে ছাতা, স্যালাইন, মাক্সসহ বিভিন্ন উপকরণ বিতরণ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পাশে দাঁড়িয়েছে অরাজনৈতিক সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান খন্দকার ফাউন্ডেশন। অতিরিক্ত গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ছাতা, স্যালাইন, বিশুদ্ধ পানি ও মাস্কের ব্যবস্থা করেছে সংগঠনটি।

গতকাল দুপুরে চাষাঢ়া পুলিশ বক্সে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এডমিন টি আই করিমের হাতে এসব সামগ্রী তুলে দেন খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম, পরিচালক খন্দকার আফিয়াত ইসলাম ও মো. কবিরুল ইসলাম।এসময় টি আই মাহবুব, টি আই শাহাদাত, টি আই হারুন অর রশীদ সহ ট্রাফিক পুলিশের সার্জেন্ট ও কনষ্টেবলরা উপস্থিত ছিলেন। ট্রাফিক পুলিশের উদ্দেশ্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বলেন, ট্রাফিক পুলিশ সদস্যরা এই শহরকে যানজট মুক্ত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। প্রখর রোদে তাদের ত্রাহি অবস্থা। চাষাঢ়া মোড়, পঞ্চবটি, শহরের ২নং রেল গেইট কিংবা কালিরবাজার মোড় দিয়ে যাওয়ার সময় দেখি এই রোদে ঘর্মাক্ত অবস্থায় তারা কিভাবে নিজেদের দায়িত্ব পালন করছে।

ট্রাফিক পুলিশ সদস্যদের একটু স্বস্তির জন্য আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাতা, স্যালাইন, বিশুদ্ধ বোতলজাত পানি ও মাস্কের ব্যবস্থা করেছি। আগামি দিনেও আমরা তাদের পাশে থাকবো।টি আই এডমিন করিম জানান, খন্দকার ফাউন্ডেশন কে ধন্যবাদ আমাদের জন্য ছাতার ব্যবস্থা করায়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...