নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদান
অর্থ অনুদান / জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সকলের অধিকার নিশ্চিত হবে। আমরা বিশ্বাস করি আমাদের সেই রাষ্ট্র গঠনে তরুণরা এগিয়ে আসবে।

আমরা আপনাদের সকলকে নিয়ে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে চাই। আমরা আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই।গণঅভ্যুত্থানে আহত ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের মাঝে  সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক ও সঞ্চয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একথা বলেন। তিনি আরো বলেন, আমাদের তরুণদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। আমাদের তরুণ বীর যোদ্ধাদের প্রাপ্য সম্মান আমরা দেয়ার চেষ্টা করছি। আগামী দিনে তারা এ সম্মান ধরে রাখবে এবং দেশ গঠনের কাজে নিয়োজিত থাকবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের অসহায় লাগে। একটি দেশের মানুষ নিজের দেশের মানুষকে কীভাবে আহত করে। কোন পর্যায়ের রুচি হলে এটা করা যায়, আমি জানি না। আমরা মানবিক রাষ্ট্র চাই। যেখানে একজনের সমস্যায় দশজন এগিয়ে আসবে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে ।

গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক এবং শহিদ পরিবারের সদস্যদের মাঝে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রদত্ত আর্থিক অনুদানের চেক ও সঞ্চয়পত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৪ জন শহিদ পরিবারের সদস্যের প্রত্যেককে ১০ লক্ষ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র প্রদান করা হয়। পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির ২১২ জন যোদ্ধাকে এককালীন ১ লক্ষ টাকা করে অনুদানের চেক সর্বমোট দুই কোটি বায়ান্ন লাখ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাথাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুব খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান সহ জেলা প্রশাসেনর অন্যান্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...