নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   মেয়ে ও জামাতার মারধরে বৃদ্ধের মৃত্যু
হত্যা / মেয়ে ও জামাতার মারধরে বৃদ্ধের মৃত্যু
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে  পারিবারিক কলহের জের ধরে মেয়ে ও জামাতার মারধরে এক বৃদ্ধের  মৃত্যু হয়েছে।  নিহত বৃদ্ধের নাম নাসিরউদ্দিন ওরফে দাদন(৬৫)। মঙ্গলবার (২০ মে) দুপুরে বন্দর থানার  দক্ষিণ কলাবাগ এলাকায় এ  ঘটনা ঘটে।

এ ঘটনায় জামাতা চঞ্চল মিয়াকে(৪০) গ্রেপ্তার  করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান,  নাসিরউদ্দিন ওরফে দাদনের দ্বিতীয় স্ত্রীর মেয়ে  ঝিনুকের সঙ্গে  পরিবারের কর্তৃত্ব  নিয়ে প্রথম সংসারের  মেয়ে আনুরি বেগম ও   জামাতা চঞ্চল মিয়ার সঙ্গে দ্বন্দ্ব চলছিল।

মঙ্গলবার সকালে জামাই শশুরের মধ্যে  কথা কাটাকাটি হয়। এ সময় মেয়ের জামাই এবং মেয়ের কিল ঘুষিতে দাদন অসুস্থ হয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায়  হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন,  পারিবারিক কলহে মেয়ে ও জামাতার মারধরের পর  বৃদ্ধ দাদনকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু বলে  ঘোষণা করেন।  এ ঘটনায় জামাতা চঞ্চল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।এ ব্যাপারে  মামলার প্রস্তুতি চলছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...