নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা বার ইউনিটে মতবিনিময় সভা
মতবিনিময় সভা / জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা বার ইউনিটে মতবিনিময় সভা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা বার ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে বার ভবনের ৩য় তলায় আইনজীবী ফোরামের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা বার ইউনিটের সদস্য সচিব এড. কাজী আব্দুল গাফ্ফার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, আইনজীবী ফোরাম জেলা বার ইউনিটের আহ্বায়ক এড. জাকির হোসেন।এসময় বক্তারা বলেন, জুলাই বিপ্লবে যারা আসামী হয়েছে তাদের কোন কাজ আইনজীবীরা করবেনা। আইনজীবী ফোরামের সদস্যদের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হবে। এছাড়াও এবারের আইনজীবী সমিতির নির্বাচন অন্যান্যবারের তুলনায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে। এবারের নির্বাচন সারাদেশের মধ্যে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদেরকে আপনারা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত করেছেন সেই অপরাধে আমরা অপরাধী হতে চাইনা। তাই আইনজীবী সমিতির নির্বাচনের পরেই আইনজীবী ফোরামের নির্বাচন দিলে সকলের জন্য ভালো হবে। জাতীয়তাবাদী আইনজীবী ঘরানার যেসকল আইনজীবী আছে প্রত্যেকের মধ্যে ঐক্য গঠন করে এদেশের আইনঙ্গনে নেতৃত্ব দেওয়া এবং সাধারণ মানুষের আইনের অধিকারকে প্রতিষ্ঠিত করা। আর এটাই হচ্ছে আইনজীবী ফোরাম গঠনের মূল লক্ষ্য। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে সেই পরিবর্তন আমাদের মনের মধ্যেও আনতে হবে।

যে ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি সেই সুষ্ঠু, অবাধ ভোটের লড়াই আমরা নারায়ণগঞ্জ বারে উপহার দিবো।অনুষ্ঠানে সার্বিক ভাবে সহযোগিতা করেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বার ইউনিটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. বেনজীর আহমেদ, যুগ্ম আহ্বায়ক এড. জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক এড. মেহেবুব আরেফিন শিমু, এড. কায়সার আলম চৌধুরী টুটুল, এড. আসমা হেলেন বিথী, সামছুন নুর বাঁধন৷এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বারের সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, বারের সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সিনিয়র এড. রফিক আহমেদ, পিপি এড. আবুল কালাম আজাদ, বারের সিনিয়র আইনজীবী বারী ভূইয়া সহ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...