নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   পশুর হাট নিয়ে ফটো সাংবাদিক রিপনকে প্রাননাশের হুমকি
হুমকি / পশুর হাট নিয়ে ফটো সাংবাদিক রিপনকে প্রাননাশের হুমকি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে পশুর হাটের সিডিউল ক্রয় করার জের ধরে বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন (৫৫)কে পায়ের রগ কেটে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে  নব্য যুবদল নেতা স্থানীয় সন্ত্রাসী মিনহাজ মিঠুসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে।

এ ব্যাপারে ভূক্তভোগী ফটো সাংবাদিক মেহেদী হাসান রিপন বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে সন্ত্রাসী ও নব্য যুবদল নেতা মিনহাজ মিঠুসহ আরো ১০/১২ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
এর আগে রোববার (২৫ মে) বিকেল ৩ টায় বন্দর উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে এ হুমকির ঘটনাটি ঘটে। অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার মাহামুদনগর কে এন সেন রোড এলাকার মৃত আবুল কাদির সরদারের ছেলে ফটো সাংবাদিক  মেহেদী হাসান রিপন রোববার বেলা ১১টায়  পেশাগত কাজের জন্য উপজেলা অবস্থান করে।

পেশাগত দায়িত্ব পালন শেষে একইদিনে দুপুর ১২টায় ফটো সাংবাদিক রিপন  উপজেলা পরিষদ থেকে সাবদী গরুর হাটের একটি সিডিউল ক্রয় করে। পরে বিকাল ৩.০০ ঘটিকার সময় কাজ শেষে উপজেলা প্রাঙ্গণ থেকে  বাড়ী ফেরার সময় ১ নং বিবাদীসহ অজ্ঞাতনামা ১০/১২ জন ফটো সাংবাদিক রিপনের  পথরোধ করে সিডিউল ক্রয় করার অপরাধে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ওই সময় বিবাদীদের কথা শোনার জন্য তাদেরকে বিনীত ভাবে অনুরোধ করলে তারা আরো ক্ষিপ্ত হয়ে আমার পায়ের রগ কেটে হত্যার হুমকি প্রদান করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...