নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   ট্রাক তল্লাশি চালিয়ে ৩০ কেঁজী গাঁজা উদ্ধার গ্রেপ্তার-২
আটক / ট্রাক তল্লাশি চালিয়ে ৩০ কেঁজী গাঁজা উদ্ধার গ্রেপ্তার-২
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেঁজী গাঁজাসহ কুমিল্লার ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসায়ীরা হলো সুদূর কুমিল্লা জেলার বুড়িচং থানার পয়াত উত্তরপাড়া এলাকার মনির হোসেন মিয়ার ছেলে মাদক কারবারি আলমগীর হোসেন (২৫) ও একই এলাকার কাজল মিয়ার ছেলে সাব্বির হোসেন (১৮)।

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ বাদী হয়ে  বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৯(৫)২৫। ধৃতদের মঙ্গলবার (২৭ মে) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার (২৬ মে) বিকেলে বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের বনতলা সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী ঢাকা মেট্রো ড ১২-৪৬৮১ নাম্বারে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে উল্লেখিত গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে অবাধে মাদক বিক্রি করে আসছিল। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেনসহ সঙ্গী ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বনতলা সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেঁজী গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...