নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম করল আওয়ামীলীগ নেতা
হামলা / একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম করল আওয়ামীলীগ নেতা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধীদের জেরে একই পরিবারের মহিলা সহ ৬ জনকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করেছে আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা।

ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায়।এ বিষয়ে আহতদের পরিবারের পক্ষে শুক্রবার বিকেলে আরজুদা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানাযায় শুক্রবার ৩০ মে সকাল দশটার দিকে ব্রাহ্মন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ও তার ছেলে সরকারি শফর আলী কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাহিত্য সম্পাদক সিয়াম ১০/১৫ জন সন্ত্রাসী, দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের মহিবুর গংদের জমি দখল করতে যান। এ সময় তারা বাধা দিলে তারা একই পরিবারের আরজুদা (৫৫) মহিবুর (৩৬) জিয়াউর (৩৮) আতাউর (৪০) ও সোহেল ( ৩৫) কে পিটিয়ে এবং কুপিয়ে ৬ জনকে জখম করে।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে মহিবুর এবং জিয়াউরকে ভর্তি করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...