নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   শিশু ধর্ষণের আসামী বাচ্চু মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-১১
আটক / শিশু ধর্ষণের আসামী বাচ্চু মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-১১
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে ১৪ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতের নাম মোঃ বাচ্চু মিয়া (৪৮)। সে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তল্লা সবুজবাগ এলাকার মৃত আছত আলীর ছেলে।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে ময়মনসিংহের ভালুকার পালগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‍্যাব। বুধবার সকালে র‍্যাব-১১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ১৭ মে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা সবুজবাগ এলাকায় নজরুল ইসলাম আশিকের বাসার কেয়ারটেকার এর রুমের ভিতরে ডেকে নিয়ে ১৪ বছরের এক শিশুকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় আসামী মোঃ বাচ্চু মিয়া (৪৮) কে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন পালগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...