নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   শাহ সিমেন্টের ট্রাক থেকে চুরি সন্দেহে অটোগাড়ী সহ ২ যুবক আটক
আটক / শাহ সিমেন্টের ট্রাক থেকে চুরি সন্দেহে অটোগাড়ী সহ ২ যুবক আটক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে  স্থানীয় জনতার সহয়তায় শাহ সিমেন্টের ট্রাক থেকে চোরাইকৃত গাড়ী সন্দেহে ২টি অটোগাড়ীসহ ২ যুবককে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হলো সুদূর রাজবাড়ী জেলার ফাংসা থানার গরিয়া এলাকার নুরুল ইসলাম মন্ডলের ছেলে লালন মন্ডল  (৪০) ও সুদূর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার  নতুন ঝাউদিয়া এলাকার ফজলুল হকের ছেলে রুহুল আমিন (৩৩)।

আটককৃতদের বুধবার ( ৪ জুন) দুপুরে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বুধবার (৪ জুন) সকালে বন্দর থানার মদনগঞ্জস্থ শীতলক্ষ্যা ব্রীজের সামনে শাহ সিমেন্টের গাড়ী থেকে ওই অটোগাড়ী ২টি জব্দসহ এদেরকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে বন্দরে মদনগঞ্জস্থ শীতলক্ষ্যা সেতুর সামনে শাহ সিমেন্টের ট্রাকে করে  ২টি অটোগাড়ী পাচারের সময় স্থানীয় এলাকাবাসী নজরে পরে।

পরে বিষয়টি মদনগঞ্জ ফাঁড়ি পুলিশকে অবগত করলে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে চোরাইকৃত গাড়ী সন্দেহে শাহ সিমেন্ট কোম্পানি গাড়ী থেকে  ২টি অটোগাড়ী জব্দসহ লালন মন্ডল ও রুহুল আমিন নামে ২ জনকে আটক করে। পরে পুলিশ চোরাইকৃত আটোগাড়ী বহনকৃত শাহ সিমেন্টের ট্রাকটি ছেড়ে দেয়।
এ ব্যাপারে  মদনগঞ্জ ফাঁড়ি উপ পরিদর্শক  মোমেরজ জানান, আটককৃতরা অটোগাড়ী ২টি তাদের বলে দাবি করেছে। তারা তাৎক্ষণিক ভাবে বৈধ কাগজপত্র না পারার কারনে আটককৃতদের ৫৪ ধারায় আদালতে প্রেরন করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...